নবীন নিউজ, ডেস্ক ২০ মে ২০২৪ ০২:১৭ পি.এম
বলিউড সুপার স্টার অক্ষয় কুমার ২০২৩ সালে ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন। এর মাধ্যমে তার নাম থেকে ‘কানাডিয়ান কুমার’ তকমা দূর হয়েছে। ভারতের চলতি লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় জীবনের প্রথম ভোট দিলেন এ নায়ক।
খুব ভোরে ঘুম থেকে উঠেই একেবারে খাকি পোশাকে উৎসব মুখর পরিবেশে বুথে যান অক্ষয়। শুধু তাই নয়, একেবারে সাধারণ মানুষের মতোই পাঁচ-ছয়শো লোকের ভিড়ে বুথে লাইন দিয়ে ভোট দিতে দেখা গেল অক্ষয়কে।
গণতন্ত্রের উৎসবে যোগ দিয়ে বেশ উচ্ছ্বসিত অক্ষয়। বুথ থেকে বের হওয়ার সময়ে তার মুখের হাসি দেখেই বোঝা গেল তিনি কতটা খুশি। পঞ্চম দফায় মুম্বাইতেও নির্বাচন রয়েছে। আজ শাহরুখ খান, সালমান খানদের মতো অনেক তারকারাই অংশ নেবেন নির্বাচনী প্রক্রিয়ায়। আর সেখানে সকাল সাড়ে ৬টা বাজতেই বুথে চলে যান অক্ষয় কুমার। ভোট দিয়ে বেরিয়েই তার মুখে ভারতের উন্নতির কথা শোনা গেছে।
এ প্রসঙ্গে অক্ষয় কুমার বললেন, ‘আমি চাই আমার ভারতের আরও উন্নতি হোক। দেশ আরও স্বয়ং সম্পূর্ণ হোক সবদিক দিয়ে। আর সেটা মাথায় রেখেই আমি ভোট দিয়েছি। জনতা যাকে সঠিক মনে করবে, তাকেই ভোট দিক। আমার মনে হয়, এবার ব্যাপক সংখ্যক ভোটাররা বুথে আসছেন। আমি যখন সকালে এলাম, তখন সদ্য পোলিং বুথ খুলেছে। আর তখনই দেখলাম প্রায় ৫০০-৬০০ লোকের ভিড়।’
‘বুথে লাইন দিয়ে অত লোকের মাঝে ভোট দিলেন?’- সাংবাদিকদের মুখে এমন প্রশ্ন শুনে অক্ষয় কুমারের রসিয়ে জবাব দেন, ‘তো আমার কী করণীয় ছিল, লাইন ভেঙে ঢুকে যেতাম ভিতরে?’
‘প্রথমবার ভারতের নাগরিকত্ব পেয়ে ভোট দিয়ে কেমন অনুভূতি?’ এমন প্রশ্নের জবাবে অক্ষয় জানালেন, দারুণ, ‘দারুণ একটা অভিজ্ঞতা।’ পাশাপাশি চিত্র সাংবাদিকদের ক্যামেরার সামনে ভোটচিহ্নও দেখালেন অক্ষয়।
অক্ষয়ের এর আগে কানাডার নাগরিকত্ব ছিল। অনেক চেষ্টার পর গতবছর ভারতের নাগরিক হয়েছেন তিনি। অক্ষয়ের পাশাপাশি মুম্বাইতে ভোরে জাহ্নবী কাপুর, টাবু, ফারহান আখতারসহ আরও বেশ কয়েকজন তারকাকে ভোট দিতে দেখা যায়।
নবীন নিউজ/আর
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’