নবীন নিউজ, ডেস্ক ২০ মে ২০২৪ ১১:১০ এ.এম
ফরিদপুরের নগরকান্দায় আতঙ্কে অন্তত ১৫ শিক্ষার্থী অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। জানা গেছে ‘সাদা কাফনে মোড়ানো গলা ছাড়া মানুষের দৌঁড়’ দেখে তারা ভয় পায়।
রোববার (১৯ মে) দুপুরে উপজেলার শহীদ মুক্তিযোদ্ধা আকরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
রোববার দুপুরে বিদ্যালয়ে ক্লাস চলাকালে ৬ষ্ঠ শ্রেণি ও দশম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে ভূত আতঙ্ক ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীদের মধ্যে কেউ গলা ছাড়া সাদা কাফনে মোড়ানো মানুষের দৌঁড় দেখতে পায়। এরপর একই বস্তু থেকে আগুনের ফুলকি দেখতে পায় কয়েকজন শিক্ষার্থী। বিষয়টি
তারা একে অপরকে দেখালে একে একে ষষ্ঠ ও দশম শ্রেণির অন্তত ১৫ শিক্ষার্থী অজ্ঞান হয়ে পড়ে জানায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকেরা বিদ্যালয়ে ছুটে আসেন। স্থানীয় লোকজন স্কুলে ভিড় করে।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফী বিন কবির, সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) আসাদুজ্জামান শাকিল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান বিদ্যালয় পরিদর্শন করেন।
বিষয়টিকে গুজব বলে অভিহিত করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব আলী মিঞা বলেন, প্রচন্ড গরমের কারণে শিক্ষার্থীরা হয়তো চোখে ঝাপসা দেখেছে। এক শিক্ষার্থীর মুখ থেকে আরেক শিক্ষার্থীর মুখে বিষয়টি ছড়িয়ে পড়ায় আতঙ্কে কয়েকজন মূর্ছা যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফী বিন কবির বলেন, প্রচন্ড গরমে শিক্ষার্থীরা চোখে ঝাপসায় কিছু দেখে সবার মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপরও বিষয়টি আরও গভীরভাবে তদন্তের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। তারা তদন্ত করে প্রতিবেদন দিলে বিস্তারিত বোঝা যাবে।
উল্লেখ্য, এক শিক্ষার্থী বেশি অসুস্থ হওয়ায় তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দিয়ে সুস্থ করে তাকেসহ সবাইকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
নবীন নিউজ/এফ
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক
সিটি ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ
এইচএসসিতে সিরাজগঞ্জের ৭ কলেজে পাস করেনি কেউ
এবার জাকসু নির্বাচন স্থগিত চেয়ে রিট
বিশ্ববিদ্যালয়ে বৈষম্যের শিকার ৪২ শতাংশ শিক্ষার্থী
৩ দফা দাবিতে মধ্যরাতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ, ১২ ঘণ্টার আলটিমেটাম
ভিকারুননিসায় হিজাব পরায় ২২ শিক্ষার্থীকে বের করে দিলেন শিক্ষিকা
‘কলিজা খুলে ফেলব’ -শিক্ষা বোর্ড চেয়ারম্যান ও ডিসিকে বিএনপির সাবেক এমপির হুমকি
৪ হাজার শিক্ষার্থী ফেল থেকে পাস
তদন্তে মায়ের অসুস্থতার প্রমাণ মেলেনি, পরীক্ষা নেওয়া হবে না আলোচিত আনিসার
১৬ বছর পর মাদ্রাসায় ফিরছে বৃত্তি পরীক্ষা
যুক্তরাষ্ট্রের ২৫ বিশ্ববিদ্যালয়ে পড়ার প্রস্তাব পেলেন বাংলাদেশের মীম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গাঁজা সেবনকালে হলের ১৩ শিক্ষার্থী আটক
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীর পোশাক নিয়ে উত্ত্যক্ত করা কর্মচারী আটক
বুটেক্সে ভর্তি পরীক্ষার দিনে বন্ধ থাকবে ক্যাম্পাসের ইন্টারনেট
ঢাবি ছাত্রদল নেতার উদ্যোগে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা
হামলার ঘটনায় ছাত্রদল জড়িত, অভিযোগ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের
শিক্ষকদের জন্য সুখবর, বাড়ছে বিভিন্ন ধরনের ভাতা
রাবি শিক্ষার্থীদের অবরোধ, রাজশাহীর সঙ্গে সারাদেশে রেল যোগাযোগ বন্ধ
আরও ২৯ প্রাথমিক বিদ্যালয় থেকে শেখ পরিবারের নাম বাদ
স্কুল ভর্তিতে ৫ শতাংশ কোটার আদেশ বাতিল
প্রাথমিকে তৃতীয় ধাপে নির্বাচিত ৬৫৩১ শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা
স্কুল ভর্তিতে কোটা পাবেন জুলাই অভ্যুত্থানে আহত-নিহতদের সন্তানরা
আজ থেকে ৪০ দিনের ছুটি শিক্ষাপ্রতিষ্ঠানে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে‘জয় বাংলা’ লেখার সময় আটক ছাত্রলীগ কর্মী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলেন স্থানীয় লোকজন
বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কর্মসূচি স্থগিত
হল থেকে ছাত্রলীগ সভাপতিসহ আজীবন বহিষ্কার ৪ জন, স্থায়ী বহিষ্কার ৪২
১৯ বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ ভর্তি বিজ্ঞপ্তি