নবীন নিউজ, ডেস্ক ২০ মে ২০২৪ ১০:১৭ এ.এম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসীমউদদীন হলের দক্ষিণ ভবনের একাংশ দখল করে রেখেছে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। তাদের অপসারণের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন হলটির সাধারণ শিক্ষার্থীরা।
রোববার (১৯ মে) বিকেলে হলটির দুই ভবনের মধ্যবর্তী স্থানে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা একত্রিত হয়ে এ কর্মসূচি শুরু করেন।
এসময় ‘কর্মচারীদের স্থানান্তর করো, করতে হবে’, ‘আমার হলের সিট কোথায়, প্রশাসন জবাব চাই’, ‘কর্মচারীদের স্থানান্তর করো, আমাদের বাঁচাও’- ইত্যাদি সংবলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে শিক্ষার্থীদের স্লোগান দিতে দেখা যায়। এরপর হলটির প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন তারা।
মাসুদ হোসেন নামে হলটির এক শিক্ষার্থী জানান, আমরা জায়গার অভাবে আটজনের রুমে ১২ জন করে থাকি। এটা কোনো শিক্ষার পরিবেশ হলো? প্রায় দেড়শ থেকে দুইশ শিক্ষার্থীর আবাসস্থল তারা দখল করে আছে। তাদের স্থানান্তর করতে পারলে একটু হলেও শিক্ষার্থীরা শান্তিতে থাকবে।
হল প্রশাসন ইতোমধ্যে এ বিষয়ে কাজ শুরু করেছে বলে ঢাবির জসীমউদদীন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ শাহীন খান বলেন, হলের প্রতিষ্ঠালগ্ন থেকেই এই অংশটা তারা ব্যবহার করে আসছে। আমি হলের দায়িত্ব নিয়েছি এক বছর হয়েছে। দায়িত্ব পাওয়ার পরই আমি শিক্ষার্থীদের এই সমস্যার কথাটা শুনেছি এবং আমাদের হলের দায়িত্বরত হাউস টিউটরদের নিয়ে পরিদর্শন করে দেখেছি, এই অংশটা কোনো স্ট্রাকচারে আছে বা শিক্ষার্থীদের জন্য কীভাবে ব্যবহার উপযোগী করা যায়। শিক্ষার্থীরা যে দাবি জানিয়েছে সেটা শুধু শিক্ষার্থীদেরই নয়, বরং হল প্রশাসনের এবং আমাদের সবার দাবি। কারণ, আমার হলই তো শিক্ষার্থীদের জন্যই। শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা পোষণ করে যত দ্রæত সম্ভব আমরা বিষয়টি সমাধানের চেষ্টা করছি।
নবীন নিউজ/এফ
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক
সিটি ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ
এইচএসসিতে সিরাজগঞ্জের ৭ কলেজে পাস করেনি কেউ
এবার জাকসু নির্বাচন স্থগিত চেয়ে রিট
বিশ্ববিদ্যালয়ে বৈষম্যের শিকার ৪২ শতাংশ শিক্ষার্থী
৩ দফা দাবিতে মধ্যরাতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ, ১২ ঘণ্টার আলটিমেটাম
ভিকারুননিসায় হিজাব পরায় ২২ শিক্ষার্থীকে বের করে দিলেন শিক্ষিকা
‘কলিজা খুলে ফেলব’ -শিক্ষা বোর্ড চেয়ারম্যান ও ডিসিকে বিএনপির সাবেক এমপির হুমকি
৪ হাজার শিক্ষার্থী ফেল থেকে পাস
তদন্তে মায়ের অসুস্থতার প্রমাণ মেলেনি, পরীক্ষা নেওয়া হবে না আলোচিত আনিসার
১৬ বছর পর মাদ্রাসায় ফিরছে বৃত্তি পরীক্ষা
যুক্তরাষ্ট্রের ২৫ বিশ্ববিদ্যালয়ে পড়ার প্রস্তাব পেলেন বাংলাদেশের মীম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গাঁজা সেবনকালে হলের ১৩ শিক্ষার্থী আটক
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীর পোশাক নিয়ে উত্ত্যক্ত করা কর্মচারী আটক
বুটেক্সে ভর্তি পরীক্ষার দিনে বন্ধ থাকবে ক্যাম্পাসের ইন্টারনেট
ঢাবি ছাত্রদল নেতার উদ্যোগে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা
হামলার ঘটনায় ছাত্রদল জড়িত, অভিযোগ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের
শিক্ষকদের জন্য সুখবর, বাড়ছে বিভিন্ন ধরনের ভাতা
রাবি শিক্ষার্থীদের অবরোধ, রাজশাহীর সঙ্গে সারাদেশে রেল যোগাযোগ বন্ধ
আরও ২৯ প্রাথমিক বিদ্যালয় থেকে শেখ পরিবারের নাম বাদ
স্কুল ভর্তিতে ৫ শতাংশ কোটার আদেশ বাতিল
প্রাথমিকে তৃতীয় ধাপে নির্বাচিত ৬৫৩১ শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা
স্কুল ভর্তিতে কোটা পাবেন জুলাই অভ্যুত্থানে আহত-নিহতদের সন্তানরা
আজ থেকে ৪০ দিনের ছুটি শিক্ষাপ্রতিষ্ঠানে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে‘জয় বাংলা’ লেখার সময় আটক ছাত্রলীগ কর্মী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলেন স্থানীয় লোকজন
বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কর্মসূচি স্থগিত
হল থেকে ছাত্রলীগ সভাপতিসহ আজীবন বহিষ্কার ৪ জন, স্থায়ী বহিষ্কার ৪২
১৯ বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ ভর্তি বিজ্ঞপ্তি