নবীন নিউজ, ডেস্ক ২০ মে ২০২৪ ১০:২৪ এ.এম
প্রবাসীর হেলিকপ্টারের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছেন চিত্রনায়ক জায়েদ খান। রবিবার(১৯মে) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হেলিকপ্টার গ্রাউন্ডে এ বিষয়ক একটি চুক্তি স্বাক্ষর হয়।
এ সময় প্রবাসীর হেলিকপ্টারের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক বায়জিদ আল হাসান, প্রবাসীর সিটির ভাইস চেয়ারম্যান ও একুশে টেলিভিশনের সিনিয়র প্রডিউসার ইসরাফিল শাহিন এবং জায়েদ খান উপস্থিত ছিলেন।
প্রবাসীর হেলিকপ্টারের চেয়ারম্যান রনি রেজা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মাত্র এক বছর আগে যাত্রা শুরু করা প্রবাসীর হেলিকপ্টার এরই মধ্যে ব্যাপক সুনাম অর্জন করেছে। প্রবাসীসহ দেশের সকলস্তরের মানুষের নাগালে হেলিকপ্টার সেবা পৌঁছে দিয়ে অনন্য উদাহরণ সৃষ্টি করেছে। এই অগ্রযাত্রায় জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খানকে যুক্ত করা হলো। প্রবাসীর হেলিকপ্টারের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে জায়েদ খান বিভিন্ন অংশগ্রহণমূলক এবং প্রচারণামূলক কর্মকাণ্ডে অংশ নেবেন। আশা করছি তার প্রচারণামূলক অংশগ্রহণের মাধ্যমে আরও অধিক সংখ্যক মানুষের সেবা দিতে পারব।’
এর আগে, শনিবার রাতে জায়েদ খান তার ভেরিফায়েড ফেসবুকে এ বিষয়ক একটি পোস্ট করেন। সেখান থেকেই তার ভক্তরা আঁচ করতে পারেন জায়েদ খান প্রবাসী হেলিকপ্টারের ব্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন।
জায়েদ খান বলেন, ‘হেলিকপ্টার এখন শুধুমাত্র বিলাসী বাহন নয়, মানুষ প্রয়োজনে ব্যবহার করে। আগে হেলিকপ্টার ভাড়ার কথা ভাবলেই চিন্তা হতো- কোথায় যাব, কী করব, ঝামেলার মনে হতো। প্রবাসীর হেলিকপ্টার সেই জায়গাটা সহজ করে দিয়েছে। আমি এই কোম্পানির সঙ্গে যুক্ত হতে পেরে আনন্দিত।’
জায়েদ খান ঢাকাই চলচ্চিত্রের একজন আলোচিত অভিনেতা। ২০০৮ সালে খ্যাতনামা নির্মাতা মহম্মদ হান্নানের হাত ধরে চলচ্চিত্রে পদার্পণ করেন। তার পরিচালিত ভালোবাসা ভালোবাসা চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে অভিনয় ক্যারিয়ার শুরু করেন। সংগঠক হিসেবেও খ্যাতি রয়েছে এই নায়কের। তিনি চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্বসহ নানা সময়ে নান গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
নবীন নিউজ/আর
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’