নবীন নিউজ, ডেস্ক ২০ মে ২০২৪ ০৯:০৫ এ.এম
ফজরের নামাজ পড়তে ঘর থেকে বের হয়ে ইজাজুল ইসলাম (৩০) পথে একদল কুকুরের আক্রমণের শিকার হন। কুকুরগুলো তাকে কামড়ে ক্ষত-বিক্ষত করে নাড়িভুঁড়ি ও একটি চোখ বের করে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান ইজাজুল।
রবিবার (১৯ মে) ভোরে ময়মনসিংহের নান্দাইল পৌরসভার চারআনিপাড়া নদীরপাড় মহল্লায় এ ঘটনা ঘটে।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল মজিদ কুকুরের কামড়ে নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
ইজাজুল নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়নের উত্তর শেরপুর গ্রামের মৃত ছমির উদ্দিনের ছেলে। খবর পেয়ে নান্দাইল মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইজাজুল এসিআই কম্পানির কনজ্যুমার প্রডাক্টের একজন বিক্রেতা ছিলেন। ঘটনাস্থলের কাছে অবস্থিত মো. শহীদুল্লাহ নামে এক ব্যক্তির বাসায় ভাড়া থাকতেন। ইজাজুল প্রতিদিন বাসার কাছে মসজিদে ফজরের নামাজ পড়তে যেতেন। আজও তিনি ফজরের নামাজ পড়ার জন্য বাসা থেকে রাস্তায় বের হন।
তখনই তিনি সড়কের ওপর শুয়ে থাকা একদল কুকুরের সামনে পড়েন। কুকুরের দলটি ইজাজুলকে কামড়ে ক্ষত-বিক্ষত করে। সড়ক নির্জন থাকায় ও আশপাশের বাসার মানুষজন ঘুমিয়ে থাকায় ইজাজুলের চিৎকার কেউ শুনতে পাননি। তবে কেউ কেউ কুকুরের ঘেউ ঘেউ শব্দ শুনতে পেলেও সেটি তাদের কাছে নিত্যদিনের ঘটনা বলে মনে হয়েছে।
কুকুরের দলটি কামড়ে ইজাজুলের নাড়িভুঁড়ি বের করে ফেলে। মুখমÐল কামড়ে ক্ষত-বিক্ষত করে।
তারা আরও জানান, এখানে কুকুরের উৎপাত রয়েছে। এরা দলবদ্ধ হয়ে চলাচল করে। গত বৃহস্পতিবার (১৬ মে) মহল্লার এক নারীকে কামড়িয়ে ক্ষত-বিক্ষত করেছে। ইজাজুলকে কামড়ানোর সময় সড়কটি নির্জন ছিল। কুকুরের চিৎকার-চেঁচামেচি শুনলেও স্থানীয় বাসিন্দাদের কাছে সেটি নিত্যদিনের ঘটনা বলে মনে হয়েছে।
ঘটনার পর ইজাজুলের রক্তাক্ত দেহ পড়ে থাকা অবস্থায়ও বেশ কয়েকটি কুকুরকে আনাগোনা করতে দেখা গেছে। কেউ বাধা দিলে ঘেউ ঘেউ করে এগিয়ে আসে।
এ ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
নবীন নিউজ/এফ
মহানবী এর রওজা জিয়ারতের নতুন নিয়ম ও সময়সূচি ঘোষণা
চাকরি হচ্ছে না? এই ২ আমলে দ্রুত মিলবে সমাধান
মসজিদের পাশে কবর দিলে কি কবরের আজাব কম হয়?
বাংলাদেশ থেকে এবার কতজন হজে যেতে পারবেন, জানাল মন্ত্রণালয়
বিশ্বের প্রথম মুসলিম দেশ হিসেবে যে ইতিহাস গড়ল মালদ্বীপ
স্বামীর ভালোবাসা ফিরিয়ে আনার কোরআনি আমল
অভাব-অনটন থেকে মুক্তি মিলবে যে দোয়ায়
আল-আজহার মসজিদের ১ হাজার ৮৫ বছর উপলক্ষে ইফতারে বাংলাদেশি শিক্ষার্থীরা
একটি পাখির কারণে আফ্রিকার প্রথম মসজিদের স্থান নির্বাচন করা হয়েছিল!
ধর্ষণকারীকে যে শাস্তি দিতে বলেছে ইসলাম
রোজা রেখে আতর-পারফিউম ব্যবহার করা যাবে?
ধর্ষণের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে যা বললেন আজহারী
রোজার মাস মানেই কি ভালো খাবার খাওয়া?
রমজানে রোগীদের জন্য কিছু মাসয়ালা
অজু-গোসলের সময় গলায় পানি গেলে রোজা ভেঙে যাবে?
মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা
ইফতারে ঝটপট সবজি কাটলেট তৈরি করবেন যেভাবে
আলট্রাসনোগ্রাম করলে রোজা ভেঙে যাবে?
ইফতারের পর ধূমপান করলে যেসব বিপদ ঘটে শরীরে
যেসব কারণে রোজার ক্ষতি হয় না
জাকাতের টাকায় ইফতার সামগ্রী দেওয়া যাবে?
ইফতারের আগে করা যায় যেসব আমল
রোজা আদায় না করলে যে শাস্তি
মানুষের সেবা করার সেরা মাস রমজান
‘আমিই জীবন দেই, আমিই মৃত্যু দেই, আর আমার কাছেই সবাইকে ফিরে আসতে হবে’
রমজানে যে ৭ আমল বেশি করতে হবে
রমজান মাসে ফজিলতপূর্ণ যে ৩ আমল করবেন
ইফতারে আরবদের পাতে শোভা পায় যেসব ঐতিহ্যবাহী খাবার
রমজান মাসের গুরুত্ব ও ফজিলত
রমজানে ওমরা করলে আসলেই কি হজের সওয়াব পাওয়া যায়?