হেল্প মি রাইট’ নামের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির টুল ক্রোম ব্রাউজারে যুক্ত করল গুগল। মূলত জেমিনি ভিত্তিক জেনারেটিভ এআই টুল । গত বছরের মে মাসে নিজেদের ‘আই/ও সম্মেলন’-এ ‘হেল্প মি রাইট’ নামের টুল আনার ঘোষণা দিয়েছিল গুগল।
নামের কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দীর্ঘদিন পরীক্ষা করার পর অবশেষে এআই টুলটি আনুষ্ঠানিকভাবে ক্রোম ব্রাউজারের সঙ্গে যুক্ত করেছে প্রতিষ্ঠানটি। টুলটির মাধ্যমে ক্রোম ব্রাউজারে চালু থাকা বিভিন্ন ওয়েবসাইটে স্বয়ংক্রিয়ভাবে বার্তা লেখার পাশাপাশি বিভিন্ন পণ্যের রিভিউ লেখা যাবে। এমনকি বিষয় উল্লেখ করে দিলে ব্যবহারকারীদের হয়ে বিভিন্ন অনলাইন জরিপে তথ্যও লিখে দেবে টুলটি।
গুগল জানিয়েছে, ‘হেল্প মি রাইট’ মূলত জেমিনি ভিত্তিক জেনারেটিভ এআই টুল। টুলটি ক্রোম ব্রাউজারে চালু থাকা যেকোনো ওয়েবসাইটের গুরুত্বপূর্ণ তথ্যগুলো সংক্ষেপে জানাতে পারে। ফলে ওয়েবসাইট সম্পর্কে আগাম ধারণা পাবেন ব্যবহারকারীরা। শুধু তা–ই নয়, অনলাইনে কোনো পণ্যের রিভিউ লেখার সময় স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন তথ্য তুলে ধরবে, ফলে সহজেই পণ্যটির রিভিউ লেখা যাবে।
এআই টুলটির বিভিন্ন সুবিধা প্রতারকেরা অপব্যবহার করতে পারে বলে ধারণা করছেন প্রযুক্তিবিশ্লেষকেরা। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে সহজেই বিভিন্ন পণ্য বা প্রযুক্তির রিভিউ লেখার সুযোগ থাকায় টুলটির মাধ্যমে ভুয়া রিভিউ লিখতে পারে প্রতারকেরা। এর কারণে অন্য ইন্টারনেট ব্যবহারকারীরা অনলাইন কেনাকাটায় প্রতারিত হতে পারেন।
ক্রোম ব্রাউজারের ‘এম ১২২ আপডেট’ সংস্করণে ‘হেল্প মি রাইট’ টুলটি ব্যবহার করা যাবে। এ জন্য প্রথমে ক্রোম ব্রাউজারের সেটিংস অপশনে প্রবেশ করে ‘এক্সপেরিমেন্টাল এআই’ বিভাগ চালু করতে হবে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে বসবাসকারী উইন্ডোজ ও ম্যাক কম্পিউটার ব্যবহারকারীরা টুলটি ব্যবহার করতে পারবেন। পর্যায়ক্রমে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা বিভিন্ন ফোনের জন্যও টুলটি উন্মুক্ত করা হবে।
সূত্র: অ্যান্ড্রয়েড পুলিশ
Hacked By YAM!N_69
অন্যান্য শিল্পের তুলনায় এআই নিয়ে বেশি উদ্বিগ্ন আমেরিকানরা
সাইবার হামলার শিকার ডাকসুর ছাত্রদল-শিবিরের প্রার্থীরা
আইফোন ব্যবহারকারীদের জন্য আসছে দুঃসংবাদ
ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানে সাইবার হামলার আশঙ্কায় সতর্কতা জারি
মানসিক অসুস্থতা বাড়াতে পারে চ্যাটজিপিটি
বাংলাদেশি প্রতিষ্ঠানের সঙ্গে স্টারলিংকের কাজ শুরু
সিক্স-জি ইন্টারনেট যুগে কেমন হবে বিশ্ব?
সাত দিনে ৭৭ মিনিট বিঘ্ন হবে বাংলাদেশ স্যাটেলাইটের সেবা
একেবারে বন্ধ হয়ে যাচ্ছে স্কাইপ
বিশ্বজুড়ে ফেসবুকে হঠাৎ বিভ্রাট
যুক্তরাষ্ট্রে ৫০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অ্যাপলের
ভারত থেকে ব্যান্ডউইথ আমদানি কমালো সরকার
ফেসবুকে যেসব পোস্ট করলে হতে পারে জেল
ফেসবুকে যেসব পোস্ট করলে হতে পারে জেল
ভারতের ব্যান্ডউইথ আমদানি সীমিত করল বিটিআরসি
এখন থেকে ফেসবুক লাইভ ভিডিও সংরক্ষণ করা যাবে ৩০ দিন
মোবাইল অপারেটরদের নতুন করে তরঙ্গ বরাদ্দ দেবে বিটিআরসি
ফোনের ব্যাক কভারে টাকা রাখলে হতে পারে যেসব বিপদ
উন্নত এআই চ্যাটবট পরিষেবাগুলো বিনামূল্যে প্রদান করবে বাইডু
ই-সিম বাংলাদেশে পিছিয়ে কেন?
মোবাইল ব্যাংকিংয়ে ইতিহাসে সর্বোচ্চ লেনদেন
পৃথিবীর দিকে ধেয়ে আসছে এক বিশাল গ্রহাণু, ধ্বংস হতে পারে যে শহর
রিল-শর্টসে মস্তিষ্কে কী ঘটছে, জানেন?
চীনা এআই সুনামিতে লণ্ডভণ্ড বিশ্ব প্রযুক্তি
হোয়াটসঅ্যাপে ইসরাইলি স্পাইওয়্যারের নজরদারি!
কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে সৌরঝড়ের পূর্বাভাস: গবেষণার নতুন দিগন্ত
হোয়াটসঅ্যাপে কল রেকর্ড করবেন যেভাবে
পৃথিবীর দিকে ধেয়ে আসছে অ্যাস্টারয়েড, ২০৩২ সালে আঘাত হানার আশঙ্কা
আজ পাসওয়ার্ড পরিবর্তন করার দিন