নবীন নিউজ, ডেস্ক ১৮ মে ২০২৪ ০৯:৪৬ এ.এম
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার বঙ্গোপসাগরে এক ট্রলারে মিলল ৩৫ মণ যাতে রয়েছে ৫ হাজার ৫০০ পিস ইলিশ। এই মাছ নিলামে বিক্রি হয়েছে ১৬ লাখ ৬৪ হাজার টাকায়।
শুক্রবার (১৭ মে) দুপুর থেকে রাত ১০টা পর্যন্ত হাতিয়ার চেয়ারম্যান ঘাটের সাইফুল ইসলাম মৎস্য আড়তে এসব ইলিশ বিক্রি করা হয়।
জানা যায়, হাতিয়ার বুড়িদোনা এলাকার জেলে ইউসুফ মাঝি ৪ দিন আগে ২০ জন জেলেকে নিয়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে যান। এ সময় তিনি মোট ৫ হাজার ৫০০ পিস ইলিশ মাছ পান। শুক্রবার (১৭ মে) দুপুরে চেয়ারম্যান ঘাটের সাইফুল ইসলাম মৎস্য আড়তে নিয়ে এলে বিভিন্ন ধাপে ৩৫ মণ ইলিশ নিলামে বিক্রি করা হয়।
সাইফুল ইসলাম মৎস্য আড়তে ম্যানেজার মো. আবদুর রহমান রনি বলেন, ২০ জন জেলে মাছগুলো চার দিনে ধরেছে। দুপুরে ট্রলারটি চেয়ারম্যান ঘাটে এসেছে। বিভিন্ন সাইজের মাছ ছিল। তবে বড় সাইজের ইলিশ মাছ বেশি ছিল। নিলামে দাম তুলতে তুলতে শেষ পর্যন্ত ৩৫ মণ ইলিশের দাম হয়েছে ১৬ লাখ ৬৪ হাজার টাকা।
বোটটির মালিক ইউসুফ মাঝি বলেন, মেঘনা নদীতে ইলিশ কম। তাই গভীর সমুদ্রে গিয়েছি মাছ ধরতে। সেখান থেকে আসতে আমাদের ১০-১২ ঘণ্টা সময় লেগেছে। মাছগুলো আকারে বড় হয়েছে। আলহামদুলিল্লাহ দামও ভালো পেয়েছি।
হাতিয়া মৎস্য সমিতির সভাপতি ও হরণী ইউনিয়নের চেয়ারম্যান আখতার হোসাইন বিষয়টি নিশ্চিত করে বলেন, হাতিয়া উপকূলের ৫০০ ফিশিং বোট বা ট্রলারে সাগরে মাছ আহরণ করে। সব বোট সমানভাবে মাছ পায় না। একেকজনের ভাগ্য একেক রকম এক সপ্তাহ ধরে নদীতে মাছ ধরা পড়ছে। তবে ২০ তারিখ থেকে নিষেধাজ্ঞা আছে।
নবীন নিউজ/জেড
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা