নবীন নিউজ, ডেস্ক ১৪ মে ২০২৪ ১০:৪৪ এ.এম
২০২০ সালে মুম্বাইয়ের বান্দ্রায় নিজের ফ্ল্যাট থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয় বলিউডের তরুণ ক্রেজ অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের। তবে তার মৃত্যু রহস্য নিয়ে আজও জল্পনার শেষ নেই। সেসময় অভিনেতার মৃত্যু আত্মহত্যা নাকি খুন, তা নিয়েও দীর্ঘদিন চলেছে নানা আলোচনা সমালোচনা। এবার অভিনেতার মৃত্যুর প্রায় ৪ বছর পর তাকে নিয়ে এক চাঞ্চল্যকর তথ্য দিলেন অভিনেতা মনোজ বাজপেয়ী।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি এক সাক্ষাৎকারে মনোজ বাজপেয়ী জানান, মৃত্যুর ১০ দিন আগে সুশান্তের সঙ্গে কথা বলেছিলেন তিনি। ঠিক তখনই তিনি বুঝেছিলেন যে কোন বিষয় নিয়ে সুশান্ত ভেঙে পড়ছেন।
সাক্ষাৎকারে মনোজ বলেন, ‘কিছু খবরের জন্য সুশান্ত খুব বিরক্ত ছিল। এই সব খবরের পেছনে কোন সত্যতা ছিল না। ও খুবই ভালো মানুষ ছিল। আর ভালো মানুষ বলেই এই সব খবর পড়ে ওর খারাপ লাগত। ও প্রায়ই জিজ্ঞাসা করত, ওর ঠিক কী করা উচিত। আমি সব সময় ওকে বলতাম, এসব নিয়ে বেশি না ভাবতে।’
মনোজ আরও বলেন, ‘ভিত্তিহীন ওই খবরগুলি নিয়েই ওই সময়ে শেষ বারের মতো সুশান্তের সঙ্গে কথা হয়েছিল তার। যার ১০ দিন পরই সুশান্ত চলে গেল! আমি এখনও বিশ্বাস করতে পারি না, সুশান্ত আর ইরফান খান আর নেই।
ওরা খুব তাড়াতাড়ি বিদায় নিল এই পৃথিবী থেকে। ওদের তো কাজের আসল সময়টাই শেষ হয়নি তখন!’ টেলি নাটকে অভিনয় দিয়ে ক্যারিয়ার শুরু করলেও বলিউডে বেশ কিছু হিট সিনেমা উপহার দিয়েছেন প্রয়াত সুশান্ত সিং রাজপুত। তার অভিনীত সর্বশেষ ছবি ছিল ‘দিল বেচারা’। ছবিটি মুক্তি পায় অভিনেতার মৃত্যুর পরে।
নবীন নিউজ/আর
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’