শনিবার ১৮ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

বসুন্ধরার সিলিন্ডারে অন্য গ্যাস ভরে প্রতারণা, বন্ধ ফিলিং স্টেশন

নবীন নিউজ, ডেস্ক ১০ মে ২০২৪ ০৫:২১ পি.এম

সংগৃহীত

খুলনা শহর সংলগ্ন উপজেলার একাধিক ফিলিং স্টেশন থেকে রান্নার গ্যাস সিলিন্ডারের মধ্যে গাড়িতে ব্যবহৃত গ্যাস ভর্তি করে রমরমা ব্যবসা চলানোর অভিযোগ রয়েছে। বেশির ভাগ ক্ষেত্রে জনপ্রিয় বসুন্ধরা গ্যাস কম্পানির সিলিন্ডার ব্যবহার করা (ক্রস ফিলিং) হচ্ছিল। এ নিয়ে গণমাধ্যমে খবর হওয়ার পর জেলা প্রশাসন অভিযানে নামে।

মঙ্গলবার (৮মে) অভিযানে ডুমুরিয়ার সুরাইয়া অটো এলপিজি গ্যাস ফিলিং স্টেশনে এই অনিয়ম হাতেনাতে ধরা পড়ে। এ সময় ভোক্তা অধিকার আইনে ফিলিং স্টেশনের সব কার্যক্রম বন্ধ করে দিয়ে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, খুলনার বাইপাস সড়কের অপেক্ষাকৃত নিরিবিলি স্থানে সুরাইয়া অটো এলপিজি গ্যাস ফিলিং স্টেশন। অধিক লাভের আশায় এবং শুল্ক ফাঁকি দিতে রান্নার কাজে ব্যবহৃত সিলিন্ডারে এই গ্যাস ভর্তি করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করছিল তারা।

মঙ্গলবার বিকেলে একটি পিকআপ ক্রস ফিলিং করা গ্যাস নিয়ে সাতক্ষীরার পাটকেলঘাটার উদ্দেশে যাচ্ছিল। খবর পেয়ে হরিণটানা থানা পুলিশ, বিস্ফোরক পরিদপ্তরের কর্মকর্তা সেখানে উপস্থিত হন। পরে অভিযানকারীরা ওই ফিলিং স্টেশনে ক্রস ফিলিংয়ের প্রমাণ পান। ক্রস ফিলিং করার সিল এবং বিভিন্ন গ্যাস বোতলজাতকারী প্রতিষ্ঠানের স্টিকারসহ ৯৮টি খালি সিলিন্ডার জব্দ করা হয়। সেখানে বসুন্ধরা গ্যাস কম্পানির বোতলেও ক্রস ফিলিং করা হচ্ছিল।

বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেডের কবির আজম জানান, যানবাহনের গ্যাসের চেয়ে রান্নার গ্যাসের দাম অনেক বেশি। উপরন্তু সেখানে জব্দ করা প্রতিটি সিলিন্ডারে ১২ কেজির পরিবর্তে ৯-১০ কেজি করে গ্যাস ভর্তি করা হয়েছিল। ক্রস ফিলিংয়ের কারণে প্রাথমিকভাবে গ্রাহকরা প্রতারিত হয়, সরকার রাজস্ব বঞ্চিত হয়; উপরন্তু দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়।

জেলা প্রশাসনের নির্দেশে ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আল আমিন ক্রস ফিলিং করা এই প্রতিষ্ঠানের সব কার্যক্রম বন্ধ এবং দুই লাখ টাকা জরিমানা করেন। ক্রস ফিলিংয়ে ব্যবহৃত যন্ত্রপাতিও জব্দ করা হয়। এ সময় পুলিশ ও ভোক্তা অধিকার সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ওই ফিলিং স্টেশন থেকে বসুন্ধরাসহ একাধিক কম্পানির এলপি গ্যাসের খালি সিলিন্ডার মজুদ রেখে তাতে বিপজ্জনক প্রক্রিয়ায় গাড়িতে ব্যবহৃত এলপি গ্যাস ভর্তি করে বাজারজাত করা হতো। এতে সরকার রাজস্ববঞ্চিত হচ্ছিল এবং সাধারণ মানুষ নিম্নমানের গ্যাস ব্যবহার করে দুর্ঘটনার ঝুঁকির মুখে পড়ছিল। এ ছাড়া প্রতিষ্ঠানটির বৈধ কাগজপত্রও ছিল না।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস

news image

এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক

news image

টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক

news image

আপাতত কমছে না শীতের প্রকোপ

news image

ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর

news image

হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী

news image

ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের

news image

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ

news image

চকবাজারের আবাসিক ভবনে আগুন

news image

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ

news image

বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ

news image

চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!

news image

মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক

news image

কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ

news image

অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

news image

যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার

news image

ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী

news image

বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা

news image

ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী

news image

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে

news image

কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা

news image

ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর

news image

আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও

news image

বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়

news image

দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা

news image

দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস

news image

মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক

news image

বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই

news image

বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি

news image

শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা