নবীন নিউজ ডেস্ক ১০ মে ২০২৪ ০৪:১৯ পি.এম
সংগৃহীত ছবি
দেহরক্ষীদের কাজে লাগিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কিকে রাশিয়া হত্যার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ উঠছে। দেশটির দেহরক্ষী বাহিনীর প্রধান বরখাস্ত হয়েছেন। অন্যদিকে মার্কিন অস্ত্র কাজে লাগিয়ে রণক্ষেত্রে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন ইউক্রেনের সেনারা।
দীর্ঘ প্রতিক্ষার পর যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম সরবরাহ আবার শুরু হলেও যুদ্ধক্ষেত্রে এখনো রাশিয়াকে মোকাবেলা করতে হিমশিম খাচ্ছে ইউক্রেন।
সে দেশের দুর্বলতার সুযোগ নিয়ে যতটা সম্ভব ক্ষতির চেষ্টা করছে রাশিয়া। মস্কো এমনকি ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কিকে হত্যার ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ উঠছে। এমন সন্দেহের ভিত্তিতে চলতি সপ্তাহে দুই দেহরক্ষী কর্মকর্তাকে আটক করা হয়েছে। জেলেনস্কি বৃহস্পতিবার সেই বিভাগের প্রধান সের্গি লেওনিদোভিচ রুডকেও বরখাস্ত করলেন।
ইউক্রেনের গোয়েন্দা সংস্থা এসবিইউর সূত্র অনুযায়ী জেলেনস্কিসহ একাধিক শীর্ষ নেতাকে হত্যার ষড়যন্ত্র করছে রাশিয়া।
ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়া সম্প্রতি নতুন করে কিছু জমি দখল করলেও যথেষ্ট অস্ত্রের অভাবে সেনাবাহিনী তেমন বাধা দিতে পারেনি। বৃহস্পতিবার জেলেনস্কি বলেন, মার্কিন অস্ত্র হাতে এলেই রাশিয়ার উদ্যোগ বন্ধ করে দেবে ইউক্রেন। কিয়েভ সফররত ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট রোব্যার্তা মাৎসোলার সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, রাশিয়া ইউক্রেনের উত্তর ও পূর্বাঞ্চলে আরো সেনা একত্র করে বড় আকারের সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে।
কিন্তু তার মতে, রাশিয়া যেমনটা ভেবেছিল বাস্তবে তেমনটা ঘটছে না।
এদিকে যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র সরবরাহ আবার চালু হওয়ায় ইউক্রেনের সেনাবাহিনী কিছু সুফল পেতে শুরু করেছে। বৃহস্পতিবার রাতেও রাশিয়া ১০টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালালেও ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সবগুলো হামলা বানচাল করতে পেরেছে। সেই সঙ্গে রাশিয়ার ভূখণ্ডে বিচ্ছিন্ন ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে ইউক্রেন। রাশিয়া কিছু ড্রোন ধ্বংস করার দাবি করলেও এমন হামলার সার্বিক চিত্র অস্পষ্ট থাকছে।
ইউক্রেন সাধারণত রাশিয়ার অভ্যন্তরে হামলা সম্পর্কে কোনো মন্তব্য না করায় পরিস্থিতি অস্পষ্ট থেকে যাচ্ছে।
এ ছাড়া ইউক্রেনের প্রতিরক্ষার ক্ষমতা আরো জোরদার করতে জার্মানি বাড়তি উদ্যোগের ঘোষণা করেছে। ওয়াশিংটন সফরকালে জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিউস বলেন, ইউক্রেনের জন্য জার্মানি যুক্তরাষ্ট্র থেকে তিনটি হাইমার্স দূপাল্লার মিসাইল আর্টিলারি সিস্টেম কিনছে। মার্কিন সেনাবাহিনীর নিজস্ব ভাণ্ডারে সেই সরঞ্জাম মজুদ থাকায় সেগুলোর হস্তান্তর করতে বেশি সময় লাগবে না বলে আশা করা হচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি অস্ত্র সরবরাহের প্রতিশ্রুতির ক্ষেত্রে দ্রুত পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়ে আসছেন।
নবীন নিউজ/পি
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ