নবীন নিউজ, ডেস্ক ০৯ মে ২০২৪ ১১:৪৭ এ.এম
সঞ্জয় লীলা বনশালির ‘হীরামাণ্ডি’ নিয়ে চর্চার শেষ নেই। বিতর্কও তৈরি হয়েছে সিরিজের কাস্টিং, প্রেক্ষাপট নিয়ে। তবে হাজারো সমালোচনা থাকলেও নতুন মাইলফলক গড়েছে বনশালির এই ওয়েব সিরিজ।
বলা হচ্ছে, পুরো বিশ্বে এখন পর্যন্ত সবচেয়ে বেশিবার দেখা ভারতীয় সিরিজের খেতাব পেয়েছে ‘হীরামাণ্ডি’। ৪৩টি দেশের নীরিখে সেরা দশে নাম তুলে ফেলেছে ‘হীরামাণ্ডি’। বুধবার(৮মে) সন্ধ্যায় সিনেবাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ ইনস্টা পোস্টে জানান, সঞ্জয় লীলা বনশালির ডেবিউ ওয়েব সিরিজ ‘হীরামাণ্ডি’ এযাবৎকালের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। বিশ্বব্যাপী সবথেকে বেশি দেখা ভারতীয় সিরিজের শীর্ষস্থান অধিকার করেছে।
মনীষা কৈরালা, সোনাক্ষী সিনহা, রিচা চাড্ডা, অদিতি রাও হায়দরি, শেখর সুমন, অধ্যয়ন সুমন ও ফারদিন খানের মতো তাবড় কাস্টিং নিয়ে তৈরি ‘হীরামাণ্ডি’।
গত পয়লা মে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ‘হীরামাণ্ডি’। বনশালির ১৮ বছরের স্বপ্নের প্রজেক্ট ‘হীরামাণ্ডি’। কোনওরকম কসরত বাকি রাখেননি পরিচালক-প্রযোজক। কারণ, বনশালি মানেই ‘লার্জার দ্যন লাইফ’ সেট, সাজপোশাক। এই সিরিজে কোটি কোটি টাকার শুধু গয়নাই ব্যবহৃত হয়েছে।
রিচা চাড্ডা জানিয়েছিলেন, মোট ৩০০ কেজিরও বেশি গয়না ছিল। যা দুর্মূল্য মুক্তো, পান্না, হিরে দিয়ে তৈরি। সেটও চোখধাঁধানো। সেই বিগবাজেট ‘হীরামাণ্ডি’ই মুক্তির পর থেকেই চর্চার শিরোনামে। সিনেসমালোকদের মার্কশিটে ঝকঝকে নম্বর পেলেও দর্শকদের মধ্য মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে বনশালির ডেবিউ সিরিজ নিয়ে। তবে বুধবার নিন্দুকদের পালটা জবাব দিয়ে দিল ‘হীরামাণ্ডি’র রেকর্ড।
সিরিজে ‘লাহোর বলে লখনউ দেখানো আর রিসার্চ ছাড়াই গল্প সাজানোতে ক্ষোভে ফুঁসছে পাকিস্তান। আবার নিজের দেশেও সিরিজ মেকিং নিয়ে প্রতিপদে চর্চার মুখে পড়তে হচ্ছে বানশালিকে। কারও দাবি, ঐতিহাসিক তথ্যে ভুল করেছেন নির্মাতা। তো কেউ বা আবার কাস্টিংয়ের জন্য স্বজনপোষণের অভিযোগ তুলেছেন। এমনকি সিরিজের সংলাপে ব্যবহৃত উর্দু নিয়েও আপত্তি তুলেছেন দর্শকদের একাংশ।
নবীন নিউজ/আর
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’