নবীন নিউজ ডেস্ক ০৮ মে ২০২৪ ১১:২৫ এ.এম
সংগৃহীত ছবি
কক্সবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে। বুধবার (৮ মে) সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। সকাল থেকে কালবৈশাখীর প্রভাবে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। ফলে কেন্দ্রে ভোটার উপস্থিতি একেবারে নেই।
কক্সবাজার শহরের সৈকত বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রসহ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, দুই একজন ভোট দিতে আসছেন, তাছাড়া কেন্দ্র একবারেই ভোটার শূন্য। নেই ভোটারদের লাইন। পুলিশ ও আনসার সদস্যরা বসে থেকে সময় কাটাচ্ছেন। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি হবেন বলে দাবি কর্তৃপক্ষের।
শহরের সৈকত বালিকা উচ্চ বিদ্যালয়ের দায়িত্বে থাকা এক অফিসার বলেন, এ ভোটকেন্দ্রে এখন পর্যন্ত প্রায় ২৩ টির মতো ভোট পড়েছে। সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন সাথে বাতাসের সঙ্গে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে তাই ভোটার সংখ্যা একেবারেই কম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার সংখ্যা বাড়বে বলে ধারণা করা যাচ্ছে।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, কক্সবাজার সদরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন ২ জন। মহিলা ভাইস-চেয়ারম্যান পদে প্রার্থী ২ জন। পুরুষ ভাইস চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, কক্সবাজার পৌরসভা ও ঝিলংজা, পিএমখালী, খুরুশকুল, চৌফলদন্ডী ও ভারুয়াখালী এ পাঁচটি ইউনিয়ন নিয়ে সদর উপজেলার মোট ভোটার সংখ্যা ২ লাখ ২২ হাজার ৯৯৬ জন। ভোটকেন্দ্র ৮২টি। পৌরসভার ভোটাররা নির্বাচনে বড় প্রভাব ফেলতে পারে। কক্সবাজার পৌরসভার ভোটার রয়েছেন ৬৭ হাজার ৫৭৭। এ ভোটাররাই উপজেলা নির্বাচনে জয়-পরাজয় নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারেন।
নবীন নিউজ/পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা