নবীন নিউজ, ডেস্ক ০৭ মে ২০২৪ ১০:৫০ এ.এম
বলিউডের একসময়ের তুমুল জনপ্রিয় জুটি ছিলেন শাহরুখ খান ও প্রীতি জিনতা। তবে শুধু শাহরুখের সঙ্গেই নন, সালমানের সঙ্গেও জুটি বেঁধে অভিনয় করেছেন অসংখ্য সিনেমা। কিন্তু সময়ের আবর্তে হারিয়ে গেছেন এই নায়িকা। তবে এখনো পর্দায় উপস্থিতি জানান দিয়ে যাচ্ছেন তার দুই নায়ক শাহরুখ খান ও সালমান খান।
বিরতি কাটিয়ে নতুন ছবি ‘লাহোর ১৯৪৭’-এর শুটিং নিয়ে ব্যস্ত অভিনেত্রী প্রীতি। পাশাপাশি আইপিএলে নিজের দল ‘পাঞ্জাব কিংস’কে সমর্থন করতেও বেশ কিছুটা সময় ব্যয় হচ্ছে অভিনেত্রীর। এর মাঝেই অনুরাগীদের প্রশ্নের মুখোমুখি হলেন তিনি।
পশ্চিমবঙ্গের দৈনিক আনন্দবাজার জানাচ্ছে, ভক্তরা তার কাছে জানতে চেয়েছেন আবার যদি পর্দায় ফেরেন তিনি তাহলে কি শাহরুখ বা সালমানের বিপরীতে দেখা যাবে?
শাহরুখের সঙ্গে জুটি বাঁধার প্রসঙ্গে প্রীতি বলেন, ‘যখন আমরা খুব ভালো একটি চিত্রনাট্য পাব, যেখানে শুধু আমরা দুজনই অভিনয় করতে পারব, তখনই একসঙ্গে কাজ করব। ততক্ষণ অপেক্ষা করতে হবে।’
প্রীতি ও শাহরুখ একসঙ্গে ‘কভি অলভিদা না কেহনা’, ‘বীর জারা’, ‘দিল সে’র মতো ছবিতে অভিনয় করেছেন। বলিউডের বাদশাহ সম্পর্কে অভিনেত্রী বলছেন, “শাহরুখ খুব প্রতিভাবান অভিনেতা। এ ছাড়াও সহ-অভিনেতা হিসেবে খুবই উদার ও রসিক।‘দিল সে’ ছবির সময় ওর থেকে অনেক কিছু শিখেছি।”
অন্য এক অনুরাগী সালমানের প্রসঙ্গে প্রশ্ন করেন। জানতে চান, ‘পর্দায় আবার আপনাকে সালমান ভাইয়ের বিপরীতে দেখতে চাই। কোনো সম্ভাবনা আছে?’
প্রীতির উত্তর, ‘যদি চিত্রনাট্য ভালো হয়, সব সম্ভব।’
সালমানের সঙ্গে প্রীতির জুটি একসময় ভীষণভাবে চর্চিত ছিল।
অভিনেত্রী জানান, সালমানের বিপরীতে তাঁর প্রিয় ছবি ‘চোরি চোরি চুপকে চুপকে’। এ ছাড়াও ‘হর দিল জো পেয়ার করেগা’, ‘জান-এ-মন’ ছবিতে দেখা গিয়েছিল প্রীতি-সালমান জুটিকে।
প্রসঙ্গত ‘লাহোর ১৯৪৭’ ছবির মাধ্যমেই ফের বলিউডে অভিনেত্রী হিসেবে ফিরতে চলেছেন প্রীতি জিনতা। দেশভাগের প্রেক্ষাপটে তৈরি এই ছবিতে প্রীতির বিপরীতে রয়েছেন অভিনেতা সানি দেওল। সম্প্রতি প্রীতি এই ছবির শুটিংয়ের কিছু দৃশ্য নিজের সমাজমাধ্যমে শেয়ার করেছিলেন।
নবীন নিউজ/আর
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’