নবীন নিউজ ডেস্ক ২৮ অক্টোবার ২০২৪ ১১:০৩ এ.এম
সংগৃহীত ছবি
দীপাবলির আগেই ধামাকা ঘোষণা দিলেন বলিউড মেগাস্টার সালমান খান। সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, শিগগিরই একটি ট্যুরে দুবাইয়ের উদ্দেশে পাড়ি জমাচ্ছেন তিনি। আর তার সঙ্গে থাকবেন জনপ্রিয় ৮ তারকা।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন বলছে, সোশ্যাল মিডিয়ায় তেমন একটিভ থাকেন না সালমান। তবে হঠাৎই রোববার (২৭ অক্টোবর) এক্স হ্যান্ডেলে একটি পোস্ট দেন তিনি। একটি ছবি শেয়ার করে জানান, ‘দাবাং দ্য ট্যুর- রিলোডেড’-এর কথা।
ক্যাপশনে সালমান লেখেন, ‘দুবাই, প্রস্তুত হও! ৭ ডিসেম্বর ২০২৪-এ আসছে ‘দাবাং দ্য ট্যুর- রিলোডেড’।’
এদিকে পোস্ট করা ছবি থেকে জানা যায়, দুবাইয়ের এ ট্যুরে সালমানের সঙ্গে থাকছেন জনপ্রিয় ৮ তারকা। এরা হলেন, সোনাক্ষী সিনহা, জ্যাকুলিন ফার্নান্দেজ, দিশা পাটানি, প্রভু দেবা, তামান্না ভাটিয়া, মানীশ পল, আস্থা গিল ও সুনীল গ্রোভার।
দুবাইয়ের এ ট্যুর ইভেন্টটির আয়োজক সালমান খানের ভাই সোহেল খান। এ কারণে সালমানের পোস্টটি শেয়ার করা হয়েছে আয়োজকদের ইন্সটাগ্রামেও। ট্যুর নিয়ে একটি ভিডিও পোস্ট করেছেন তারা। যে ভিডিওর ব্যাকগ্রাউন্ড সাউন্ডে বাজছে, দাবাংয়ের টাইটল সং। এরমধ্যের ভেসে আসে সালমানের কন্ঠ। তিনি বলছেন, সওয়াগোত তো করো হামারা ( আমাদের স্বাগত জানাও)।
জানা যায়, আগামী ৭ ডিসেম্বর দুবাইয়ের এ ট্যুরে টানা ৪ ঘন্টার অনুষ্ঠানে নাচ, গান আর কমেডি উপস্থাপনায় মঞ্চ মাতাবেন তারকারা। তবে ট্যুরটি নিয়ে অনেক সালমান ভক্তই শঙ্কা প্রকাশ করেছেন। কেননা অভিনেতার বন্ধু ভারতের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এসসিপি) নেতা এবং তিনবারের বিধায়ক বাবা সিদ্দিকি সম্প্রতি খুন হন সালমানের হত্যার হুমকি দাতার কাছে। তবে বিষয়টি মাথায় রেখে ও সালমানের নিরাপত্তা নিশ্চিত করেই আয়োজনটি করার পরিকল্পনা জানিয়েছেন কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, বর্তমানে ভারতীয় টিভি চ্যানেল কালারসে অনুষ্ঠিত ‘বিগ বস’-এর ১৮ সিজন নিয়ে ব্যস্ত সময় পার করছেন বলিউড ভাইজান খ্যাত অভিনেতা সালমান খান।
নবীন নিউজ/পি
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’