শনিবার ০৬ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

ধানের দাম কমেছে মণপ্রতি ৯০ টাকা

নবীন নিউজ ডেস্ক ০৬ মে ২০২৪ ১২:১৩ পি.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

প্রচণ্ড তাপদাহের মাঝে চলছে ইরি-বোরো ধান কাটা-মাড়াইয়ের ব্যস্ততা। সোনার ফসল ঘরে তুলতে ব্যস্ত নওগাঁর কৃষাণ-কৃষাণীরা। এরই মধ্যে হাট-বাজারে উঠতে শুরু করেছে ধান। তবে হাটে ধানের সরবরাহ বেশি থাকায় কমেছে দাম। 

গেল ৩ দিনের ব্যবধানে মণে ৪০-৫০ টাকা কমেছে। তবে সপ্তাহের ব্যবধানে ৮০-৯০ টাকা। আগামীতে ধানের দাম আরো কমার সম্ভাবনা রয়েছে। এতে লোকসানের শঙ্কা করছেন চাষীরা। 

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্যমতে, জেলায় ১ লাখ ৯১ হাজার ৪২৫ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। যা থেকে ১২ লাখ ৮৫ হাজার ২১৫ টন ধান উৎপাদনের আশা। এই পরিমাণ ধান থেকে ৮ লাখ ৫৬ হাজার ৮০০ টন চাল উৎপাদন হবে।

এ বছর মৌসুমের শুরু থেকে প্রচণ্ড খরা ও তীব্র তাবদাহ বিরাজ করছে। খরার মাঠ-ঘাট ফেটে চৌচির। ফসল রক্ষায় কৃষকরা বাড়তি সেচ দিতে হয়েছে। খরার কারণে ধানের জমিতে বাড়তি সেচ দিয়েও কোনো সুবিধা করা যাচ্ছে না। সকালে পানি দিলে বিকেলে নাই হয়ে যাচ্ছে। ব্রুডিং অবস্থায় ধানে পর্যাপ্ত পানি থাকার কথা থাকলে পানির অভাবে সেচ দেওয়া সম্ভব হয়নি। এছাড়া ধানে পোকা-মাকড়ের প্রার্দুভাব দেখা দেওয়ার সঙ্গে কিছুটা চিটা হয়। এতে কাঙ্খিত ফলন পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে কৃষকরা। বিঘাপ্রতি ফলন কমেছে ৩-৪ মণ। ধারদেনা করে সোনার ফসল উৎপাদন করেছেন কৃষকরা। দেনা পরিশোধে অর্থের প্রয়োজনে ধান ঘরে তোলা আগেই উঠান থেকে স্বপ্নের এই ধান কমমূল্যে বিক্রি করে দিতে বাধ্য হচ্ছে। লোকসানের চিন্তা মাথায় নিয়ে ধান বিক্রি করতে হচ্ছে।

রোববার ছিল জেলার মহাদেবপুর উপজেলার চকগৌরি হাটবার। সপ্তাহে রোববার ও বৃহস্পতিবার হাটবার। তিনদিনের ব্যবধানে রোববার হাটে খাটো-১০ জাতের ধান ৪০-৫০ টাকা কমে বিক্রি হয় ১ হাজার ৫০ টাকা থেকে ১১শ’ টাকা, সুভলতা ১১শ’ টাকা, খাটোজিরা ১ হাজার ১৮০ টাকা থেকে ১২শ’ টাকা, লম্বা জিরা ১ হাজার ২৫০ টাকা থেকে ১ হাজার ২৭০ টাকা এবং কাটারিভোগ ১ হাজার ২শ’ থেকে ১ হাজার ২৫০ টাকা মণ। 

ব্যবসায়ীরা বলছেন, এ বছর আবহাওয়া ভালো থাকায় সুষ্ঠুভাবে ধান শুকিয়ে কৃষকরা হাটে বিক্রি করছেন। হাটে ধানের সরবরাহ বাড়ায় এবং ব্যবসায়ীর সংখ্যা কিছুটা কম হওয়ায় কমেছে দাম। কয়েকদিনে কমেছে মণে ৪০-৫০ টাকা। তবে সপ্তাহের ব্যবধানে প্রায় ৮০-৯০ টাকা কমেছে। আগামী কয়েকদিন ধানের সরবরাহ বাড়ায় দাম কিছুটা কম হবে। তবে এক মাস পর আবারো দাম বাড়ার সম্ভবনা রয়েছে।

উপজেলার পাথরঘাটা গ্রামের কৃষক খঞ্জন কুমার বলেন, তিন বিঘা জমিতে বোরো আবাদ করেছি। বিঘাপ্রতি ফলন হয়েছে ২০-২১ মণ। খরায় ধানে সেচ খরচ বেশি পড়েছে। তবে ধানে পোকা লাগায় এবং খরার কিছুটা নষ্ট হয়েছে। এ কারণে ফলনও কম হয়েছে। গতবছর ফলন হয়েছিল বিঘাপ্রতি ২৫-২৬ মণ। হাটে ৫৬ কেজি খাটো জিরা ধান বিক্রি করেছি ১ হাজার ১৭০ টাকা মণ হিসেবে। আগের হাটে আরো ৬০ টাকা বেশি ছিল। হাটে ধানের সরবরাহ বেশি হওয়ায় দাম কমেছে।

মহাদেবপুর উপজেলার হরশি গ্রামে কৃষক হান্নান হোসেন বলেন, ১২শ’ টাকা মণ হিসেবে ৩৫ মণ জিরাশাইল বিক্রি করেছি। গত হাটে এই হাট ১ হাজার ২৮০ টাকা মণ হিসেবে বিক্রি করেছিলাম। ব্যবসায়ীরা না আসায় ধানের দাম কমেছে। যা ব্যবসায়ীদের সিন্ডিকেট। হাটে ব্যবসায়ীর সংখ্যা বেশি হলে তারা প্রতিযোগিতা করে ধান কিনলে দাম কিছুটা বেশি পাওয়া যায়। এ বছর ধান উৎপাদনে খরচ কিছুটা বেড়েছে। ১৪শ’ টাকার কম হলে ধান বিক্রি করে লোকসান না হলেও লাভ হবে না। আমরা কৃষকরা বর্তমানে কোনো ফসল করে লাভের আশা করা যায় না। ঘরের ধানের ভাত খাওয়া, ধান বিক্রি করে সংসারে কিছু কাজকর্ম করা ছাড়া বাড়তি কোনো আয় সম্ভব না।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস

news image

এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক

news image

টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক

news image

আপাতত কমছে না শীতের প্রকোপ

news image

ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর

news image

হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী

news image

ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের

news image

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ

news image

চকবাজারের আবাসিক ভবনে আগুন

news image

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ

news image

বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ

news image

চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!

news image

মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক

news image

কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ

news image

অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

news image

যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার

news image

ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী

news image

বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা

news image

ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী

news image

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে

news image

কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা

news image

ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর

news image

আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও

news image

বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়

news image

দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা

news image

দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস

news image

মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক

news image

বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই

news image

বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি

news image

শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা