নবীন নিউজ, ডেস্ক ০৩ মে ২০২৪ ১২:১৮ পি.এম
সামাজিক যোগাযোগ মাধ্যমে সব সময় হাসিখুশি মেজাজে ধরা দেন বলিউড অভিনেত্রী সারা আলী খান। তাই অনেকেরই ধারণা, সারার ব্যক্তিত্বে গভীরতার অভাব আছে।
শুধু তাই নয়, সারা নিজের জীবন এবং কাজের ক্ষেত্রেও খুব একটা সিরিয়াস নন বলেও কেউ কেউ মনে করেন। তবে এই ইমেজের বাইরে তার এক অন্য রূপও আছে।
সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে নিজের কাজ এবং নানা বিষয় নিয়ে কথা বলেন সারা। এ সময় অভিনেত্রী জানান, পর্দার বাইরে তার হাসিখুশি ইমেজ আর ছটফটে স্বভাবের জন্য অনেকেই হালকাভাবে নেন সারাকে।
তিনি বলেন, ‘আমি মজা করতে পছন্দ করি। চেষ্টা করি সবসময় আনন্দে থাকতে। এই ইমেজ আমার জন্য কতটা ক্ষতিকর, সেটা আমার জানা আছে। মানুষের ধারণা, আমি শুধু এসবই করতে পারি।’
অভিনেত্রী আরও বলেন, ‘আমি যদি আপনার সঙ্গে কফি খেতে খেতে কৌতুক বলি, তার মানে এই নয় যে আমার মধ্যে শালীনতা কিংবা ব্যক্তিত্বহীনতার অভাব রয়েছে। আমার মনে হয়, মানুষ আমাকে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বিচার করেন। আমার মধ্যে হাস্যরস আর আত্মসম্মানবোধ দুটি একসঙ্গে কেন থাকতে পারবে না।’
চলতি বছরের ১৫ মার্চ নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে সারা অভিনীত সিনেমা ‘মার্ডার মুবারক’। এরপর গত ২১ মার্চ অ্যামাজন প্রাইমে মুক্তি পায় তার ‘অ্যায়ে বতন মেরে বতন’। এ দুই সিনেমায় ভিন্ন ভিন্ন রূপে ধরা দিয়েছেন তিনি।
‘মার্ডার মুবারক’ সিনেমায় দিল্লির এক অভিজাত পরিবারের আধুনিক মেয়ের চরিত্রে দেখা গেছে সারাকে। অন্যদিকে ‘অ্যায়ে বতন মেরে বতন’ সিনেমায় ভারতের স্বাধীনতাসংগ্রামী উষা মেহতার ভূমিকায় ধরা দিয়েছেন তিনি। আর এ দুই ভিন্ন ভূমিকায় সারার অভিনয় মন ছুঁয়ে গেছে সিনেমা প্রেমীদের।
‘অ্যায়ে বতন মেরে বতন’ সিনেমা মুক্তির পর সবাইকে চমকে দিয়েছেন সাড়া। অনেকেই তাকে এ রকম সিরিয়াস চরিত্রে ভাবতেই পারেননি বলে জানান তিনি।
এ প্রসঙ্গে সারা বলেন, ‘এই সিনেমার প্রোমো মুক্তির পর অনেকেই আমাকে সিরিয়াস চরিত্রে দেখে চমকে গেছেন। অনেকের মনে প্রশ্ন জেগেছিল যে এ রকম এক চরিত্রে আমি কী করছি? তবে এ রকম এক শক্তিশালী চরিত্রে অভিনয় করে আমি রীতিমতো গর্ববোধ করছি। আরও গর্ববোধ করছি সবাইকে চমকে দিতে পেরে।’
নবীন নিউজ/আর
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’