নবীন নিউজ, ডেস্ক ১২ নভেম্বার ২০২৪ ১১:০৭ এ.এম
সৌদি আরবের বাসিন্দা সারা আবদুল্লাহ রশিদ। বয়স মাত্র ৮ বছর। এই বয়সেই মায়ের জীবন বাঁচানোর মতো একটি মহৎ কাজ করেছে সারা। মায়ের অসুস্থতায় অসাধারণ সাহস ও ধৈর্যের মাধ্যমে পরিস্থিতি মোকাবিলা করে পরাক্রমশালী এক ‘নায়কের’ বেশে আবির্ভূত হয়েছে সারা।
সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, সারার বাবা সৌদি আরবের দক্ষিণ সীমান্তে কর্মরত রয়েছেন। হঠাৎ এক রাতে তার মা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। মাকে চেতনাহীন অবস্থায় দেখে সারা বুঝতে পারছিল না তার কী করা উচিত।
তবে এ ধরনের জরুরি মুহূর্তে কী করতে হবে, সেই বিষয়ে মায়ের কাছ থেকেই অতীতে কিছু ধারণা পেয়েছিল সারা। মায়ের দেয়া সেই জ্ঞানকে কাজে লাগিয়েই খুব দ্রুততার সঙ্গে একটি অ্যাম্বুলেন্সকে কল করে মেয়েটি। শুধু তাই নয়, কল করে মায়ের অবস্থার কথা বর্ণনা করে নিজেদের বাড়িতে পৌঁছানোর ঠিকানাও দেয় সে।
সারার মা বলেন, ‘সারার কলটিকে গুরুত্ব দিয়ে সাহায্য করতে এগিয়ে আসার জন্য জরুরি সেবাদানকারী প্রতি আমি কৃতজ্ঞ। আমাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়ার পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলাম।’
সারার মা আরও বলেন, ‘যখন বুঝতে পারলাম যে, আমার মেয়ে আমাকে বাঁচিয়েছে, সেই মুহূর্তটি অনেক গর্ব অনুভব করেছি।’
এত অল্প বয়সে সারার দ্রুত পদক্ষেপগুলো কর্তৃপক্ষেরও নজর এড়ায়নি। শেষ পর্যন্ত সৌদি আরবের স্বাস্থ্যমন্ত্রী ফাহাদ আল জালাজেল সারাকে দেশটির সর্বকনিষ্ঠ প্যারামেডিকের স্বীকৃতি দিয়েছেন।
নবীন নিউজ/জেড
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ