নবীন নিউজ ডেস্ক ৩০ এপ্রিল ২০২৪ ০২:১৯ পি.এম
সংগৃহীত ছবি
ট্রেনে ওঠার সময় পড়ে যাওয়া বন্ধুর ব্যাগ তোলার সময় আরেক ট্রেনের ধাক্কায় বকুল হোসেন (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার(৩০ এপ্রিল) সকাল নয়টা দিকে দিনাজপুরের বিরামপুর রেলস্টেশনের দুই নম্বর প্লাটফর্ম এলাকায় এ ঘটনায় ঘটে।
নিহত বকুল হোসেন উপজেলার হাবিবপুর এলাকার মেহেদুল ইসলামের ছেলে। সে হাবিবপুর দাখিল মাদ্রাসার নবম শ্রেণীর শিক্ষার্থী।
নিহত কিশোরের মামা হামিদুর ইসলাম জানান, মঙ্গলবার সকালে বেশ কয়েকজন বন্ধু ঢাকায় যাচ্ছিল। বন্ধুদের ট্রেনে উঠে দেওয়ার জন্য বকুল প্লাটফর্মে আসে। এ সময় বিরামপুর রেলওয়ে প্লাটফর্ম চিলাহাটি এক্সেপ্রেস ট্রেনটি দাঁড়িয়ে ছিল। বন্ধুদের ট্রেনে উঠার পরই এক বন্ধুর ব্যাগ প্লাটফর্মে পড়ে যায়। বকুল ব্যাগটি তোলার সময় দুই নম্বর লাইন দিয়ে পঞ্চগড় এক্সেপ্রেস ট্রেনটির সঙ্গে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে। স্থানীয়রা দ্রুতই বকুলকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার জান্নাতুন ফেরদৌস জানান, নিহত কিশোরের মাথা ও বুকে গুরুতর আঘাতের প্রাপ্ত হয়েছিল। হাসপাতালের আসার আগেই সে মারা যায়।
বিরামপুর রেলওয়ে স্টেশন মাস্টার আনন্দ কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে জানান, আজ সকাল ৯ টা ১৫ মিনিটে ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি বিরামপুর ১ নম্বর প্লাটফর্মে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি সঙ্গে ক্রচিংয়ের জন্য দাঁড়িয়ে ছিল। ৯ টা ২১ মিনিটের দিকে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি ঢাকায় যাওয়ার সময় বগির সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়েছিল বকুল নামের কিশোরটি।
বিরামপুর থানার উপপরিদর্শক মামুনুর রশিদ বলেন, নিহতের সুরতহাল রিপোর্ট তৈরি করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
নবীন নিউজ/পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা