নবীন নিউজ ডেস্ক ২৯ এপ্রিল ২০২৪ ০৫:০৩ পি.এম
প্রতীকী ছবি।
নোয়াখালীর কবিরহাটে পুকুরের পানিতে ডুবে মো. হামদাদ (৭) ও হাসান (৬) নামের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত শিশুরা সম্পর্কে আপন দুই ভাই। তাদের এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সোমবার(২৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বাটইয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড দক্ষিণ গাজীরবাগ মসজিদের পুকুরে পড়ে মারা যায় ওই দুই শিশু।
মৃত মো. হামদাদ ও হাসান দক্ষিণ গাজীরবাগ গ্রামের হাসান আলী জমদার বাড়ির মাওলানা হারুনের ছেলে। ছয় ভাইয়ের মধ্যে হামদাদ ও হাসান সবার ছোট ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, ছয় ভাইয়ের মধ্যে সবচেয়ে ছোট হাসান এবং তার থেকে এক বছরের বড় হামদাদ। হাসান স্থানীয় একটি কিন্ডার গার্ডেনে নার্সারিতে এবং হামদাদ প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে পড়ছিল। স্কুল শেষে বাড়ি এসে অন্য শিশুদের সাথে বাড়ির সামনের মসজিদের পাশে খেলতে যায় দুই ভাই। এর কোনো একসময় সবার অজান্তে মসজিদের পুকুরের পানিতে পড়ে ডুবে যায় তারা।
পরে পরিবারের লোকজন তাদের দেখতে না পেয়ে খোজখুঁজি করতে থাকে। একপর্যায়ে মসজিদের পুকুরে তাদের ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুইজনকে মৃত ঘোষণা করেন।
দুই শিশুর প্রতিবেশী মো. সোলায়মান বলেন, তাদের পুকুর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ছয় ভাইয়ের মধ্যে সবার আদরের ছিল হামদাদ ও হাসান। তাদের এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিকালে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হবে।
নবীন নিউজ/পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা