নবীন নিউজ, ডেস্ক ২৮ এপ্রিল ২০২৪ ০৫:৩৫ পি.এম
বাংলাদেশের আইনে এক জ্বলন্ত উদাহরণ হয়ে রইলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। বাংলাদেশে তিনি একমাত্র নারী, যিনি তার সন্তানের পূর্ণ অভিভাবকত্ব পেয়েছেন।
২০১০ সালে মাশরুর সিদ্দিকীর সঙ্গে বিয়ের পর চার বছরেই সংসার ভাঙে তাদের। এরপর প্রশ্ন ওঠে কে পাবেন তাদের একমাত্র কন্যাসন্তান মিশেল আমানি সায়রার অভিভাবকত্ব।
মা হিসেবে সন্তানের অধিকার পাওয়ার জন্য মেয়ের কাস্টরি চেয়ে ২০১৭ সালে মামলা করেন অভিনেত্রী। দীর্ঘ নয় মাস আইনি লড়াইয়ের পর ২০১৮ সালের ৩০ এপ্রিল আদালত বাঁধনকে তার মেয়ের একক অভিভাবকত্ব দেন।
সে সময় আদালতের দেওয়া রায়টি ছিল ব্যতিক্রম। কেননা বাংলাদেশে নাবালক সন্তানের বাবা জীবিত থাকলে মাকে অভিভাবকত্ব দেওয়া হতো না।
পুরো বিষয়টি নিয়ে গণমাধ্যমের সঙ্গে বিস্তারিত কথা বলেছেন আজমেরী হক বাঁধন। তিনি জানান, বিষয়টি এমন নয় যে, তার করা মামলার কারণেই আদালত রুল জারি করেছেন। তার মামলাটি রেফারেন্স হিসেবে ব্যবহার করে রিট দায়ের করার পর আদালত রুল জারি করেছেন। এই আইন পরিবর্তনের জন্য যে পাঁচটি সংগঠন উদ্যোগ নিয়েছেন, তাদের সাধুবাদ জানিয়েছেন অভিনেত্রী।
উচ্ছ্বাস প্রকাশ করে বাঁধন বলেন, এই রুল জারি হওয়ায় আমি ভীষণ আনন্দিত। ধর্মীয় ও আইনগতভাবে কিছু জায়গায় মেয়েদের বৈষ্যমের শিকার হতে হয়। উত্তরাধিকার আইনে বা সন্তানের অভিভাবকত্ব আইনেও রয়েছে এই বৈষম্য। এগুলোর পরিবর্তন দরকার।
সন্তানকে নিজের কাছে রাখতে অনেক চড়াই-উতরাই পেরিয়েছেন বাঁধন। সেসব দিনের স্মৃতি টেনে বাঁধন আরও বলেন, যখন আমি প্রক্রিয়াটার মধ্যে ঢুকি, তখন এত সচেতনভাবে ঢুকিনি। আমি জাস্ট আমার সন্তানকে আমার সঙ্গে রাখতে চেয়েছি। মা হিসেবে শুধু এটুকু চেয়েছি—সন্তান আমার কাছে থাকবে।
তিনি আরও বলেন, সন্তানকে আমার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার একটি প্রসেস শুরু হয়েছিল তখন। আমার সন্তানকে দেশের বাইরে নিয়ে যেতে চেয়েছিলেন তার বাবা। ওই জায়গা থেকেই শুরু। আমি যখন এই অভিভাবকত্ব পাওয়ার আইনি জার্নিটা শুরু করি, তখন জানতান মা যে মাকে গারডিয়ানশিপ দেওয়া হয় না।
কিন্তু আমি গার্ডিয়ানশিপ চেয়েছিলাম। পরে জানতে পারলাম যে, মাকে আসলে কাস্টডি দেওয়া হয়; কিন্তু গার্ডিয়ানশিপ বাবারই থাকে; ন্যাচারাল গার্ডিয়ান বাবাই হন।
অভিনেত্রী বলেন, আমার সন্তানের ভরণপোষণ কিন্তু তার বাবার থেকে নেই না। আগেও নেইনি। আমি যখন গার্ডিয়ানশিপ চাই, তখন আমি বলে দিয়েছিলাম যে, আমি আমার সন্তানের ভরণপোষণ করেছি এবং আমিই করব যতদিন না পর্যন্ত ও অ্যাডাল্ট হবে।
বাঁধন আরও বলেন, এই জার্নিটা খুবই কঠিন ছিল। কারণ তখন তো আমি আর আজকের বাঁধন ছিলাম না। আমি তখন খুব লজ্জা পেতাম। কিন্তু এখন আর আমি আমার অধিকার আদায়ে লজ্জা পাই না। সমাজে গলা উঁচু করে আমার পাওনা চাওয়ার সাহস ছিল না তখন। কিন্তু মা হিসেবে আমি পণ করেছিলাম যে, আমার সন্তানকে আমি নিয়ে যেতে দেব না।
তখন আমার ভীষণ কঠিন একটা সময় গিয়েছে। কারণ আমার নিজের আইনজীবীও আমার সঙ্গে অনেক ঝামেলা করেছেন। এরপর যখন আমি রায়টা পাই, ভীষণ ভালো লেগছে। কারণ আমি সন্তানকে আমার কাছে রাখতে চেয়েছি। সেটা করতে পেরেছি।
অভিনেত্রী বলেন, যখন আমি রায়টা পাই তখন আমি জানতাম না যে এটা কত বড় একটি ঘটনা। কারণ আমি এত সচেতন ছিলাম না। সময়ের সঙ্গে আমি এই রায়ের গুরুত্ব বুঝতে পেরেছি। কিন্তু শুরুতে আমি ছিলাম শুধুই এমন একজন মা, যিনি তার সন্তানকে কাছে রাখতে চায়।
বাঁধনের বিষয়ে রিটের পক্ষের সংগঠনের কর্মকর্তারা জানিয়েছেন, বাঁধন তার মেয়ের একক অভিভাবকত্ব পেয়েছেন, সেটি রিটে উদাহরণ হিসেবে দেওয়া হয়েছে। কারণ বাংলাদেশে এ অভিনেত্রীই একমাত্র নারী, যিনি সন্তানের পূর্ণ অভিভাবকত্ব পেয়েছেন।
নবীন নিউজ/এ
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’