নবীন নিউজ ডেস্ক ২৮ এপ্রিল ২০২৪ ০৯:২৪ এ.এম
সংগৃহীত ছবি
অফিসে কাজের পরিবশে ভাল ছিল না। কাজ করতে খারাপ লাগতো। অফিসের কর্মপরিবেশ তার কাছে ভালো লাগছিল না। চাকরিকে বিষাক্তও মনে হচ্ছিল। তাই চাকরি ছেড়ে দিলেন যুবক। তবে এটাই শেষ নয়, এরপর ঢোল বাজিয়ে অফিসের নিচে বসের সামনে নাচানাচি ও আনন্দ উল্লাস করেন তিনি।
ঘটনাটি ঘটেছে ভারতের পুনেতে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই ঘটনার কথা উল্লেখ করে।
অনিকেত নামের ওই যুবক বিক্রয় সহযোগী হিসেবে চাকরি করতেন। তার নাচের সেই দৃশ্য ভিডিও করে অনলাইনে ছড়িয়ে দেন তারই বন্ধু অনীশ ভগত।
ভগত দাবি করেছেন, অনিকেতের অফিসের কর্মপরিবেশ খুব ‘বিষাক্ত‘ ছিল। যেকারণে তিনি তার তিন বছরের চাকরিটা ছেড়ে দিয়েছেন।
ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ভিডিওতে অনিকেত বলেছেন, বসের কাছে তার কোনো সম্মান ছিল না। চাকরিও ছাড়তে পারছিলেন না, কারণ- তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান।
অনিকেতের চাকরি ছাড়াকে স্মরণীয় করে রাখতে বন্ধু ভগত তার অফিসের বাইরে বন্ধুদের নিয়ে একটি ‘সারপ্রাইজ পার্টি’র আয়োজন করেন। তারা ঢোল নিয়ে আসেন এবং অনিকেতের অফিসের ম্যানেজারের বের হওয়ার জন্য অপেক্ষা করতে থাকেন। যখন ম্যানেজার বের হন, তখন অনিকেত হাত নেড়ে ‘সরি স্যার, বাই-বাই’ বলেন। এরপর তিনি ঢোলের তালে বসের সামনে নাচতে থাকেন। এমন কাণ্ডে ম্যানেজারের মুখেও বিরক্তির ছাপ দেখা যায়। এসময় তিনি ক্যামেরায় ছবি তোলা ও ভিডিও বন্ধ করার চেষ্টাও করেন।
পরে সন্ধ্যায় ভগত এবং অনিকেতের বন্ধুরা একটি চমকপ্রদ পার্টি দেয়। অনিকেতকে একটি কেক এবং পোস্টার উপহার দেয়। যাতে লেখা ছিল, ‘আত্ম নির্ভর ভারত’।
সূত্র: এনডিটিভি।
নবীন নিউজ/পি
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ