মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

৪৩ হাজার টন শুকনা মরিচ আমদানি, তবুও কমছে না দাম

নবীন নিউজ ডেস্ক ২৬ এপ্রিল ২০২৪ ০৩:২০ পি.এম

ফাইল ছবি।

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে শুকনা মরিচের আমদানি বেড়েছে। গত অর্থবছরের প্রথম ৯ মাসের তুলনায় চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ৯ মাসে এই মসলাজাত পণ্যটি প্রায় সাড়ে ৫ হাজার টন আমদানি বেড়েছে। 

ব্যবসায়ী ও আমদানিকারকরা বলছেন, দেশীয় বাজারে চাহিদা বাড়ার কারণে শুকনা মরিচ আমদানি বেড়েছে। অন্যদিকে, বন্দরে আমদানি বাড়লেও বাজারে তার প্রভাব পড়ছে না। গত এক থেকে দেড় মাস সাতক্ষীরার মসলা বাজারে স্থীতিশীল অবস্থায় রয়েছে শুকনা মরিচের দাম।

ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব শাখা জানায়, চলতি ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-মার্চ পর্যন্ত এই বন্দর দিয়ে শুকনা মরিচ আমদানি হয়েছে ৪৩ হাজার ১৩২ টন। যার আমদানি মূল্য ১ হাজার ৮৬ কোটি ৮ লাখ টাকা।

অন্যদিকে, গত ২০২২-২৩ অর্থবছরের জুলাই-মার্চ পর্যন্ত ভোমরা বন্দরে শুকনা মরিচ আমদানি হয়েছিল ৩৭ হাজার ৭৮৭ টন। যার আমদানি মূল্য ছিল ৯২৩ কোটি ৬০ লাখ টাকা। সে অনুযায়ী চলতি অর্থবছরের গেল ৯ মাসে এ বন্দরে শুকনা মরিচ আমদানি বেড়েছে ৫ হাজার ৩৪৫ টন।

সাতক্ষীরা সদরের সুলতানপুর বড় বাজারের মসলা আড়তে গিয়ে দেখা গেছে, প্রতি কেজি শুকনা মরিচ ৪৫০ থেকে ৪৬০ দরে বিক্রি হয়েছে। যা আরো এক থেকে দেড় মাস আগেও এই দামই ছিলো। 

বন্দরে আমদানি বাড়লেও দাম কমছে না কেন? এমন প্রশ্ন করলে ব্যবসায়ীরা জানান, ভোমরা বন্দরে যে পরিমাণ শুকনা মরিচ আমদানি হয় তার অধিকাংশ চলে যায় জেলার বাইরে। ফলে পণ্যটি আমদানি বাড়লেও তার প্রভাব সাতক্ষীরার হাটবাজারগুলোতে লক্ষ্য করা যাচ্ছে না।

সাতক্ষীরা জেলা কৃষি বিপনন কর্মকর্তা এমএম আব্দুল্লা জানান, জেলায় শুকনা মরিচের দাম স্থীতিশীল অবস্থায় রয়েছে। বিগত এক থেকে দেড় মাস ধরে প্রায় একই রয়েছে শুকনা মরিচের দাম। তবে ভোমরা বন্দরে যে পরিমাণ শুকনা মরিচ আমদানি হচ্ছে তাতে করে দাম কমে যাওয়ার কথা। কিন্তু কেন কমছে না সেটি খোঁজ নিয়ে ব্যবস্থা নিতে হবে বলে জানান তিনি।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস

news image

এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক

news image

টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক

news image

আপাতত কমছে না শীতের প্রকোপ

news image

ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর

news image

হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী

news image

ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের

news image

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ

news image

চকবাজারের আবাসিক ভবনে আগুন

news image

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ

news image

বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ

news image

চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!

news image

মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক

news image

কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ

news image

অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

news image

যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার

news image

ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী

news image

বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা

news image

ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী

news image

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে

news image

কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা

news image

ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর

news image

আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও

news image

বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়

news image

দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা

news image

দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস

news image

মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক

news image

বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই

news image

বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি

news image

শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা