সোমবার ২০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

আহত পাখির জন্য হাসপাতাল করেছে নিউজিল্যান্ডে

নবীন নিউজ ডেস্ক ২৩ ফেব্রুয়ারি ২০২৪ ০৫:৩৭ পি.এম

নিউজিল্যান্ডে আহত কিউই পাখির চিকিৎসার জন্য প্রথমবারের মতো হাসপাতাল চালু করল দেশটি। শুক্রবার ( ফেব্রুয়ারি) দেশটিতে এই হাসপাতাল চালু করা হয়। ইতিমধ্যে সুইমিংপুলে পড়ে আহত হওয়া স্প্ল্যাশ নামের একটি কিউইকে এই হাসপাতালে নিয়ে সুস্থ করে তুলেছেন চিকিৎসকেরা।

দেশটির সংরক্ষণ বিভাগ এএফপিকে জানিয়েছে, কিউই হাসপাতাল নিউজিল্যান্ডে এটাই প্রথম।

একসময় হুমকির মুখে থাকা দেশটির জাতীয় পাখি কিউই সংখ্যা বৃদ্ধির কারণে অকল্যান্ডের উত্তরে কেরিকেরি এলাকায় এই হাসপাতাল নির্মাণ করা হয়েছে।

স্থানীয় সংরক্ষণ দল কিউই কোস্ট পাখির এই পুনর্বাসনকেন্দ্রটি তৈরি করেছে। নর্থল্যান্ড অঞ্চলের কেন্দ্রস্থলে এটি অবস্থিত। এই অঞ্চলে প্রায় ১০ হাজার বাদামি কিউই আছে।

বর্তমানে নিউজিল্যান্ডের বনাঞ্চলে প্রায় ২৬ হাজার বাদামি কিউই বাস করে, যা ২০০৮ সালের তুলনায় ১ হাজার বেশি। সে সময় সংরক্ষণবাদীরা কিউই পাখিকে ‘জাতীয়ভাবে অরক্ষিত’ শ্রেণিবদ্ধ করেছিল। তবে বর্তমানে এই প্রজাতির পাখি আর ‘হুমকির মুখে নেই’ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।

কিউই পাখির সংখ্যা বৃদ্ধির কারণে সংরক্ষণ দলগুলো স্টট ও ফেরেটের মতো শিকারি প্রাণী কমানোর ওপর জোর দিয়েছে। এ ছাড়া উড়তে না পারা পাখিদের পোষা কুকুরের হামলা থেকে বাঁচাতে মালিকদের বিশেষ প্রশিক্ষণের প্রস্তাব দেওয়া হয়েছে।

কিউই কোস্টের সমন্বয়ক এনগাইরে সুলিভান বলেন, কিউই পাখির সংখ্যা বাড়ছে। এ কারণে অসুস্থ বা আহত পাখিদের জন্য একটি বিশেষায়িত হাসপাতালের প্রয়োজন ছিল। তিনি বলেন, ‘যেহেতু এখন কিউই পাখির সংখ্যা বেশি, তাই অনেক পাখি চলন্ত গাড়িতে আঘাত পাবে। এসব পাখির সাহায্যের প্রয়োজন হবে। আর আমরা নিশ্চিত করতে চেয়েছি, আহত কিউই পাখিরা যেন প্রয়োজনীয় যত্নটুকু পায়।’

গত শুক্রবার আনুষ্ঠানিক উদ্বোধনের আগেও হাসপাতালটি প্রথম রোগীর চিকিৎসা দিয়েছে। একটি ছোট কিউই দেয়াল থেকে সুইমিংপুলে পড়ে গিয়েছিল। হাসপাতাল চালুর আগে আহত বা অসুস্থ পাখির চিকিৎসার জন্য অন্তত এক ঘণ্টা ছোটাছুটি করতে হতো।

সুলিভান বলেন, ওই পাখি মৃতপ্রায় ছিল। সুইমিংপুলে পড়ার পরদিন সকালে কাছাকাছি একটি সাইটে কাজ করা এক ব্যক্তি প্রথমে দেখে একে উদ্ধার করেন।

পরে এই হাসপাতালে কয়েক দিন চিকিৎসাধীন ছিল পাখিটি। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার আগে পাখিটির নাম রাখা হয় ‘স্প্ল্যাশ’।

সুলিভান বলেন, কিউই খুব একটা ভালো সাঁতার কাটতে পারে না। এ ছাড়া উল্লম্ব পিচ্ছিল এলাকাতেও উঠতে পারে না। তিনি জানান, এমন কিছু ঘটনা ছিল, যেসব ঘটনায় কিউইদের বাঁচানো যায়নি। এই চিকিৎসাকেন্দ্র শুরু করার এটা অন্যতম প্রধান কারণ। হাসপাতালটি স্বেচ্ছাসেবকেরা পরিচালনা করছেন। এখানে সঙ্গনিরোধের ব্যবস্থাও আছে। তাই এখান থেকে রোগ ছড়ানোর উপায় নেই।

আহত বা অসুস্থ কিউই পাখি বনে ফিরে যাওয়ার আগে তিন মাস পর্যন্ত চিকিৎসাসেবা দেওয়া হবে।

কিউই বিশেষজ্ঞ এমিলি কিং এএফপিকে বলেন, হাসপাতালটি চালু হওয়ায় বাদামি কিউই পাখির জন্য অনেক সুবিধা হয়েছে।

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি

news image

না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর

news image

জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের

news image

২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড

news image

ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’

news image

পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন

news image

২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু

news image

বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প

news image

শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল

news image

থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার

news image

দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু

news image

মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার

news image

বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি

news image

নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

news image

পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!

news image

ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪

news image

মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি

news image

যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০

news image

যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২

news image

গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল

news image

ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর

news image

ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী

news image

‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া

news image

৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু

news image

গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান

news image

চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত

news image

এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া

news image

সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন

news image

শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!

news image

ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ