নবীন নিউজ, ডেস্ক ২২ এপ্রিল ২০২৪ ০২:২৯ পি.এম
বিয়ের দু’বছর পার করে ফেলেছেন ভিকি কৌশল-ক্যাটরিনা কাইফ। দু’জনের বোঝাপড়া দারুণ।
তবে সম্পর্কে জড়ানোর পরে একটা সময় ভিকিকে বড্ড ‘খিটখিটে’ ও ‘বদমেজাজি’ বলে মনে হতো ক্যাটরিনার। পাশাপাশি বিয়ের পর ক্যাটরিনার যে মাঝেমধ্যে মাথাগরম হয়ে যায়, সেই প্রসঙ্গে মুখ খোলেন ভিকি। বিয়ের পর কি তাদের প্রেমে কোনো পরিবর্তন এসেছে? সম্প্রতি ‘কপিল শর্মা শো’-তে এসে সেই প্রসঙ্গে মুখ খুললেন অভিনেতা।
বলিউড পরিচালক ও প্রযোজক কারান জোহারের ‘কফি উইথ কারান’ টক শোয়ে এসে প্রথম ভিকির কথা উল্লেখ করেন ক্যাটরিনা। সে কথা কারান পরের একটি পর্বে ভিকিকে জানাতেই, মজার ছলে মাথা ঘুরে পড়ে যাওয়ার ভান করেন ‘উরি: দ্য সার্জিকাল স্ট্রাইক’ খ্যাত অভিনেতা। তার পরেই নাকি একে অপরের সঙ্গে পরিচিত হন ভিকি ও ক্যাটরিনা। বন্ধুত্ব গড়ায় প্রেমে। তার পর বিয়ে। তবে বিয়ের পর একে অপরকে আরও ভালো ভাবে বুঝছেন তাঁরা। কিন্তু প্রেমের সংজ্ঞা এখনও এক তাদের কাছে।
বিয়ের পরে অবশ্য এই দুই তারকার সামাজিক মাধ্যমের পাতায় চোখ রাখলেই স্পষ্ট হয় তাদের সম্পর্কের রসায়ন। মধ্যবিত্ত পাঞ্জাবি পরিবারে ছেলে ভিকি। অপরদিকে, ক্যাটরিনা বিদেশিনী।
নেহা ধুপিয়া ভিকিকে প্রশ্ন করেন, তিনি স্ত্রী ক্যাটরিনার জন্য শেষ কী উপহার কিনেছেন? উত্তরে ভিকি জানান, গয়না। নেহার শোয়ে এসে তাদের দাম্পত্য জীবনের অনেক গোপন কথাই খোলসা করলেন ভিকি। পাশপাশি, স্ত্রী ক্যাটরিনার মেজাজের কথাও জানালেন অভিনেতা। তবে ঝগড়াঝাঁটি যাই হোক না কেন, ক্ষমাটা যে ভিকিই চান, সে কথাও স্পষ্ট করলেন অভিনেতা।
প্রসঙ্গত, ২০২১ সালে রাজস্থানে চার হাত এক হয়েছিল ভিকি-ক্যাটরিনা। আগামীতে ‘ছাবা’ ছবিতে দেখা যাবে অভিনেতাকে। অন্যদিকে ক্যাটরিনাকে সবশেষ দেখা গেছে টাইগার থ্রি সিনেমায়।
নবীন নিউজ/আর
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’