নবীন নিউজ, ডেস্ক ০৬ জুন ২০২৪ ১০:৫৪ এ.এম
অচেনা দেশে এসে পেট চালাতে বি গ্রেড ছবিতেও কাজ করেছিলেন ক্যাটরিনা কাইফ। সেই সময় সংলাপ বলা তো দূর, ঠিক করে ক্যামেরার সামনে দাঁড়াতে পর্যন্ত পারতেন না ক্যাটরিনা, বিস্ফোরক দাবি শেখর সুমনের।
২০ বছরের বেশি সময় বলিউডে কাটিয়ে ফেলেছেন ক্যাটরিনা। ক্যারিয়ারের শুরুতেই সালমান খানের নজরে এসেছিলেন এই ব্রিটিশ সুন্দরী। এরপর ভাইজান নিজের হাতেই ক্যারিয়ার গড়ে দিয়েছিলেন নায়িকার। তবে সালমানের সান্নিধ্য় পাওয়ার আগে বি গ্রেড ছবিতেও কাজ করেছিলেন ক্যাটরিনা।
অভিনেত্রীর সেই শুরুর দিন নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন অভিনেতা শেখর সুমন। যিনি কেবল অভিনেতা হিসেবে নয়, সঞ্চালক হিসেবেও নামডাক কামিয়েছেন বলিউডে। সম্প্রতি সঞ্জয় লীলা বানসালির ‘হীরামন্ডি: দ্য ডায়মন্ড বাজার’-এর হাত ধরে অভিনয় ক্যারিয়ারে কামব্যাক করেছেন শেখর। এই ওয়েব সিরিজে তার ছেলে অধ্যয়ন সুমন একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।
মূলত ছেলের অভিনয় ক্যারিয়ারে মনোবল বাড়াতে ক্যাটরিনার উদাহরণ টেনেছেন শেখর। বলিউড হাঙ্গামাকে দেওয়া এক সাক্ষাৎকারে ছেলের উদ্দেশে এই অভিনেতা বলেন, ‘অন্যের যাত্রা থেকে শিক্ষা নাও। ক্যাটরিনা কাইফকে দেখে শেখো। যখন সে বুম ছবিতে কাজ করেছিল, তখন ক্যাটরিনা ঠিক করে (ক্যামেরার সামনে) দাঁড়াতে পারত না, তার লাইনগুলি বলতে পারত না, এমনকি নাচতেও পারত না, তবে সে আজ কোথায় পৌঁছেছে সেটা দেখো।’
শেখর আরো বলেন, ‘রাজনীতি এবং জিন্দেগি না মিলেগি দোবারায় ক্যাটরিনার অভিনয় দেখুন। ধুম থ্রি-তেও আপনি বলতে পারবেন না, এই মেয়ে বুম ছবির হাত ধরে ক্যরিয়ার শুরু করেছিল। যেটি ছিল একটি বি গ্রেড সিনেমা।’
যেহেতু ক্যারিয়ারের শুরুতে হিন্দি ভাষা জানা ছিল না ক্যাটরিনার, দীর্ঘদিন তার কন্ঠস্বর ডাবিং শিল্পীদের দিয়ে রেকর্ড করিয়ে ছবিতে রাখতে হতো। তবে সময়ের সঙ্গে সঙ্গে অভিনয় ও হিন্দি ভাষা, দুটোই শিখে নিয়েছিলেন এই অভিনেত্রী।
শেখর ও তার ছেলে অধ্যয়ন সুমন বানসালির সিরিজে নবাব জোরাভার এবং তরুণ নবাব জুলফিকারের চরিত্রে অভিনয় করেছেন। এছাড়া হীরামান্ডিতে দেখা গেছে মনীষা কৈরালা, সোনাক্ষী সিনহা, অদিতি রাও হায়দারি, শারমিন সেগাল, রিচা চাড্ডা, সাঞ্জিদা শেখ এবং তাহা শাহ বদুশাহের।
নবীন নিউজ/আর
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’