নবীন নিউজ, ডেস্ক ১৯ এপ্রিল ২০২৪ ০২:৪০ পি.এম
শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, পরীক্ষায় নম্বর না থাকলে শিক্ষার্থীরা কিছুই করতে চায় না। এটি ভালো মানসিকতা নয়। এ থেকে বের হয়ে আসতে শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকেলে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বাংলাদেশ স্কাউটস দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
শিক্ষামন্ত্রী বলেন, আমরা এমন মানসিকতা তৈরি করেছি যে পরীক্ষায় মার্কস না থাকলে কিছুই করতে চাই না। এটা বিশেষ করে শহরাঞ্চলে দেখা যায়। সেজন্য অবশ্যই স্কাউটদের ক্রেডিট দেওয়ার প্রয়োজন আছে। আমাদের নতুন কারিকুলামের মধ্যেও স্কাউটিং থাকবে।
শিক্ষামন্ত্রী আরও বলেন, স্কাউটিং কার্যক্রম শিক্ষাক্রমের মধ্যে অবশ্যই থাকতে হবে। সেটা আমরা যাতে করতে পারি, সেজন্য আমাদের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) যে মূল্যায়ন পদ্ধতি আছে, সেখানেও সেগুলো যাবে। এটিকে আমরা মার্কিং স্কিমের মধ্যে আনার চেষ্টা করবো। আমাদের সন্তানরাও সেটা যেন পায়। সেই ব্যবস্থা প্রণয়নের চেষ্টা আমরা করবো।
তিনি বলেন, প্রকৃতি থেকে শেখার মানসিকতা যদি না থাকে, তাহলে পরিবর্তিত পরিস্থিতিতে শিক্ষার্থীদের খাপ খাওয়াতে কষ্ট হবে। তাই নতুন কারিকুলামে জীবন ও জীবিকাসহ আরও অনেক বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। সেখানে এসব বিষয়ে শিখনকালীন মূল্যায়ন করা হবে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ স্কাউটসের উপদেষ্টা ড. শাহ মোহাম্মদ ফরিদ, ড. মো. আব্দুল করিম, প্রধান জাতীয় কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান, স্পেশাল ইভেন্টস বিষয়ক জাতীয় কমিটির সভাপতি মো. মফিজুল ইসলাম প্রমুখ।
নবীন নিউজ/জেড
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক
সিটি ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ
এইচএসসিতে সিরাজগঞ্জের ৭ কলেজে পাস করেনি কেউ
এবার জাকসু নির্বাচন স্থগিত চেয়ে রিট
বিশ্ববিদ্যালয়ে বৈষম্যের শিকার ৪২ শতাংশ শিক্ষার্থী
৩ দফা দাবিতে মধ্যরাতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ, ১২ ঘণ্টার আলটিমেটাম
ভিকারুননিসায় হিজাব পরায় ২২ শিক্ষার্থীকে বের করে দিলেন শিক্ষিকা
‘কলিজা খুলে ফেলব’ -শিক্ষা বোর্ড চেয়ারম্যান ও ডিসিকে বিএনপির সাবেক এমপির হুমকি
৪ হাজার শিক্ষার্থী ফেল থেকে পাস
তদন্তে মায়ের অসুস্থতার প্রমাণ মেলেনি, পরীক্ষা নেওয়া হবে না আলোচিত আনিসার
১৬ বছর পর মাদ্রাসায় ফিরছে বৃত্তি পরীক্ষা
যুক্তরাষ্ট্রের ২৫ বিশ্ববিদ্যালয়ে পড়ার প্রস্তাব পেলেন বাংলাদেশের মীম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গাঁজা সেবনকালে হলের ১৩ শিক্ষার্থী আটক
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীর পোশাক নিয়ে উত্ত্যক্ত করা কর্মচারী আটক
বুটেক্সে ভর্তি পরীক্ষার দিনে বন্ধ থাকবে ক্যাম্পাসের ইন্টারনেট
ঢাবি ছাত্রদল নেতার উদ্যোগে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা
হামলার ঘটনায় ছাত্রদল জড়িত, অভিযোগ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের
শিক্ষকদের জন্য সুখবর, বাড়ছে বিভিন্ন ধরনের ভাতা
রাবি শিক্ষার্থীদের অবরোধ, রাজশাহীর সঙ্গে সারাদেশে রেল যোগাযোগ বন্ধ
আরও ২৯ প্রাথমিক বিদ্যালয় থেকে শেখ পরিবারের নাম বাদ
স্কুল ভর্তিতে ৫ শতাংশ কোটার আদেশ বাতিল
প্রাথমিকে তৃতীয় ধাপে নির্বাচিত ৬৫৩১ শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা
স্কুল ভর্তিতে কোটা পাবেন জুলাই অভ্যুত্থানে আহত-নিহতদের সন্তানরা
আজ থেকে ৪০ দিনের ছুটি শিক্ষাপ্রতিষ্ঠানে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে‘জয় বাংলা’ লেখার সময় আটক ছাত্রলীগ কর্মী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলেন স্থানীয় লোকজন
বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কর্মসূচি স্থগিত
হল থেকে ছাত্রলীগ সভাপতিসহ আজীবন বহিষ্কার ৪ জন, স্থায়ী বহিষ্কার ৪২
১৯ বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ ভর্তি বিজ্ঞপ্তি