বুধবার ২২ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সংগীতশিল্পী পাগল হাসান

নবীন নিউজ, ডেস্ক ১৮ এপ্রিল ২০২৪ ০৪:৪৮ পি.এম

সংগৃহীত

সুনামগঞ্জের জনপ্রিয় সংগীতশিল্পী ও সুরকার মতিউর রহমান হাসান সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কণ্ঠশিল্পী পাগল হাসানসহ দুইজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল সাতটার দিকে সুনামগঞ্জের ছাতক উপজেলার সুরমা ব্রিজ এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত হয়েছেন চালকসহ ৩জন। ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

সংগীতশিল্পী হাসান 'পাগল হাসান' নামে পরিচিত ছিলেন। এই নামেই তাকে চিনতেন পরিচিতজন ও সামাজিক যোগাযোগমাধ্যমের অনুসারীরা। ‘আসমানে যাইওনারে বন্ধু ধরতে পারবো না তোমায়’ সহ অনেক জনপ্রিয় গানের গীতিকার, সুরকার ও শিল্পী তিনি। তাঁর বাড়ি ছাতক উপজেলার শিমুলতলা গ্রামে।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, যাত্রীবাহী সিএনজিটি দোয়ারা বাজার থেকে ছাতকের দিকে আসছিলো। পথে সুরমা ব্রিজ এলাকায় অপর দিক থেকে আসা একটি বাস সিএনজিটিকে ধাক্কা দেয়। দুর্ঘটনায় সিএনজিটি দুমড়েমুচড়ে যায়। এসময় শিল্পী পাগল হাসানসহ সিএনজির আরেক যাত্রী ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিস লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।

সংগীতশিল্পী হাসানের মৃত্যুতে সুনামগঞ্জের সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস

news image

এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক

news image

টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক

news image

আপাতত কমছে না শীতের প্রকোপ

news image

ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর

news image

হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী

news image

ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের

news image

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ

news image

চকবাজারের আবাসিক ভবনে আগুন

news image

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ

news image

বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ

news image

চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!

news image

মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক

news image

কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ

news image

অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

news image

যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার

news image

ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী

news image

বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা

news image

ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী

news image

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে

news image

কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা

news image

ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর

news image

আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও

news image

বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়

news image

দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা

news image

দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস

news image

মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক

news image

বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই

news image

বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি

news image

শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা