নবীন নিউজ, ডেস্ক ১৮ এপ্রিল ২০২৪ ০৩:১৬ পি.এম
বরিশালে ক্লাস ফাঁকি দিয়ে স্কুল পালানোর সময় দেয়াল টপকাতে গিয়ে এক শিক্ষার্থীর লোহার রড হাতে ঢুকে । ওই ছাত্রের নাম তানভীরুল ইসলাম, বয়স ১১ বছর। গতকাল বুধবার বিকেল পৌনে ৩টার দিকে বরিশাল জিলা স্কুলে ঘটে এই ঘটনা। অনেক চেষ্টা করেও হাত ছাড়াতে না পেরে পরে ফায়ার সার্ভিসকে ফোন দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
জানা যায়, গুরুতর আহত সপ্তম শ্রেণির শিক্ষার্থী তানভীরুল ইসলাম নগরীর এস হোসেন গলির বাসিন্দা তারিকুল ইসলামের ছেলে। আহত শিক্ষার্থীসহ অন্যান্যরা মুজিবনগর দিবস উপলক্ষে আয়োজিত সভায় অংশগ্রহণ করেছে। পরে ছুটি ঘোষণা হলে তানভীরুল বাড়ি ফেরার জন্য পিছনের গেট টপকে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।
বরিশাল জিলা স্কুলের প্রধান শিক্ষক বিশ্বনাথ সাহা বলেন, একজন ছাত্র ক্লাস চলাকালীন ক্যাম্পাসের বাইরে বের হওয়ার জন্য বাউন্ডারি টপকে যাওয়ার সময় তার হাত গেটে আটকে পরে। খবর পেয়ে ফায়ার সার্ভিসে সংবাদ দিলে তারা এসে রড কেটে ছাত্রকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ছাত্রের পরিবারকে খবর দিয়ে ঘটনা জানানো হয়েছে।
বরিশাল ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, তানভীর দুপুর দেড়টার দিকে জিলা স্কুলের পেছনের গেট টপকে বের হওয়ার চেষ্টা করে। এ সময় হাত পিছলে পড়ে দেয়ালে থাকা রড হাতের ভেতর গেঁথে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রড কেটে শিশুর হাত বের করে। পরে ওই ছাত্রকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, রডে আটকে গিয়ে হাত থেকে অনেক রক্ত ঝড়ে তানভীরের। সহপাঠী ও স্কুলের শিক্ষকরা কোনোভাবেই আটকে পড়া হাত রড থেকে ছাড়াতে পারছিলেন না। নিরুপায় হয়ে ফায়ার সার্ভিসকে ফোন করে স্কুল কর্তৃপক্ষ। এরপর ঘটনাস্থলে এসে ওই ছাত্রকে উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
শিক্ষার্থীরা সামনের গেট দিয়ে স্কুলত্যাগ করলেও তানভীরুল কেন পিছনের গেট দিয়ে যাওয়ার চেষ্টা করল তা জানতে পারিনি। হয়তো সে বন্ধুদের সঙ্গে বাজি ধরে এমন কাজ করতে পারে।
নবীন নিউজ/জেড
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা