নবীন নিউজ, ডেস্ক ১৬ এপ্রিল ২০২৪ ০৩:২২ পি.এম
সমাধি থেকে একই পরিবারের তিন নারীর মাথার খুলি চুরির অভিযোগ পাওয়া গেছে । ঢাকার ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের বাড়িগাঁও এলাকায় এ ঘটনাটি ঘটে। পরিবারটির দাবি, রাতের আঁধারে স্থানীয় একটি চক্র মাটি খুঁড়ে তিনটি মাথার খুলি তুলে নিয়ে গেছে।
সোমবার (১৫ এপ্রিল) ভোরের দিকে সমাধিস্থ হওয়া ৩ নারীর পরিবার বিষয়টি জানতে পারেন।
ওই পরিবারের লোকজন জানায়, সেখানে বাড়িগাঁও এলাকার নারায়ণ চন্দ্র সরকারের পরিবারের ৩ নারীর সমাধি দেওয়া হয়েছিল। এর মধ্যে নারায়ণ চন্দ্রর মা একাদশী রানী ১৯৮৮ সালে মারা যান। আর নারায়ণ চন্দ্রর স্ত্রী ২০১৪ সালে ও বড় মেয়ে মায়া রানী সরকার ২০১৫ সালে ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যান।
তিন নারীর সমাধি চারপাশে ফসলের ক্ষেতের মাঝখানে একটি ঝোপের মতো জায়গায় রয়েছে। ওই সমাধিগুলোতেই গভীর গর্ত করা হয়েছে। তবে কবে বা কখন এগুলো তুলে নেওয়া হয়েছে তা জানা যায়নি। পরিবারের ধারণা, গত শুক্রবার (১২ এপ্রিল) স্থানীয় একটি উৎসবে যোগ দিয়ে মাদকাসক্তরা এটি ঘটিয়ে থাকতে পারে।
নারায়ণ চন্দ্র সরকার বলেন, আমার চাষের জমির এক কোনায় আমার মা, স্ত্রী ও মেয়ের সমাধি রয়েছে। রোববার (১৪ এপ্রিল) পাশের জমিতে কাজ করতে যাওয়া কয়েকজন সমাধির মাটি খোঁড়ার তথ্য জানায়। সোমবার (১৫ এপ্রিল) সকালে আমার ছেলে স্থানীয় ইউপি সদস্যসহ সেখানে গিয়ে মাথা তুলে নেওয়ার বিষয়টি দেখতে পায়।
নিজের পরিবারের ৩ নারীর মাথার খুলি উধাও কাণ্ডে ভেঙে পড়েছেন ৮৯ বছর বয়সী এই ব্যক্তি। কাঁদতে কাঁদতে তিনি বলেন, ওরা সমাধিতে গর্ত করেনি, আমার বুকে গর্ত করেছে। আমি নিয়মিত সেখানে যেতাম। এখন তাদের মাথাটাই সেখানে রইলো না।
এ বৃদ্ধের সন্দেহ স্থানীয় কয়েকজনই ওই মাথার খুলি তোলার সঙ্গে জড়িত। এরমধ্যে বাড়িগাঁও রাধা-গোবিন্দ দুর্গা মন্দিরের ক্যাশিয়ার রঞ্জিত মণ্ডলকেও সন্দেহ করা হচ্ছে। রঞ্জিত মণ্ডল এ অভিযোগ অস্বীকার করে বলেন তারাও এ কাণ্ডে জড়িতদের খুঁজছেন। তার অভিযোগ, স্থানীয়ভাবে বিরোধ তৈরি করতেই এমন অভিযোগ করা হচ্ছে।
এদিকে বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মাথার খুলি সরানোর তথ্য নিশ্চিত করে কুল্লা ইউনিয়নের বাড়িগাঁও ওয়ার্ডের ইউপি সদস্য মহর আলী বলেন, আমি সেখানে গিয়েছিলাম। বিষয়টি দেখেছি। দুই পক্ষের সঙ্গেই কথা বলেছি। আর সবার উদ্দেশ্যে বলেছি যেই কাজটি করুক না কেনো, সে যাতে নিজেই মাথাটি আবারও সমাধিতে রেখে আসে।
এ বিষয়ে ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) পাভেল মোল্লা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। উপরস্থ কর্মকর্তাও বিষয়টি অবগত রয়েছেন। অভিযোগ পেলে বিষয়টিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
নবীন নিউজ/জেড
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা