নবীন নিউজ, ডেস্ক ১৫ এপ্রিল ২০২৪ ০৫:০০ পি.এম
নিজস্ব প্রতিবেদক : ঢাকার সাভারে সাজ্জাদ হত্যার প্রধান আসামী মোঃ আলামীনকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ। এসময় তার হেফাজত থেকে একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করে জব্দ করা হয়েছে।
আজ সোমবার (১৫ এপ্রিল) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানা পুলিশ। এর আগে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এর আগে গত শুক্রবার (১২ এপ্রিল) রাত ১১ টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে আলামিন, স্বপন, রাব্বি, ইয়াছিনসহ অজ্ঞাত আরও ২/৩ জন সাভার আড়াপাড়া এলাকার বালুর মাঠে সাজ্জাদ নামের একজনকে হত্যা করে। পরে নিহতের বাবা সাভার থানায় অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ সেই অভিযোগের ভিত্তিতে আসামী আলামিনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার বাগুয়ান গ্রামের জালাল বাবুর্চির ছেলে মোঃ আলামিন (১৯)। তিনি সাভার কোর্ট বাড়ি এলাকার ইমরাদের বাড়িতে ভাড়া থাকতেন।
পলাতক আসামীরা হলেন- ঢাকা জেলার সাভার থানার সবুজবাগ এলাকার মোঃ সরোয়ার হোসেন ভান্ডরীর ছেলে মোঃ স্বপন (২৮), একই থানার কোর্ট বাড়ি এলাকার সাজু হোসেনের ছেলে মোঃ রাব্বি
ওরফে মুরগী রাব্বি (১৯), মোঃ ইয়াছিন (২০) সহ অজ্ঞাত ২/৩ জন।
প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, সাজ্জাদ পেশায় কাঠের রং মিস্ত্রি। গত ১২ এপ্রিল সন্ধ্যা ৭ টার সময় পূর্ব শত্রুতার জের ধরে সাভারের আড়াপাড়া বালুর মাঠ সংলগ্ন কাঁচা রাস্তায় সাজ্জাদ ও তার বন্ধু আলামিন (২৭) এর সাথে আসামী আলামিন ও রাব্বির সাথে তর্কবিতর্ক ও হাতাহাতির ঘটনা ঘটে। বিদ্যুৎ না থাকায় নিহত সাজ্জাদ ও তার বন্ধু আলামিন, আলহাজ, পারভেজ, রায়হান ও বাপ্পি মিয়াসহ আরও কয়েকজন আড়াপাড়া বালুর মাঠে বসে গল্প করছিল। এসময় আসামীরা রাত ১১ টার দিকে একই উদ্দেশ্যে বালুর মাঠে আসে।
পরে পূর্ব পরিকল্পিতভাবে আসামীরা নিহত সাজ্জাদ ও তার বন্ধুদের উপর হামলা চালায়। একপর্যায়ে আসামী আলামিন ধারালো সুইচ গিয়ার চাকু দিয়ে হত্যার উদ্দেশ্যে সাজ্জাদের বুকের বাম পাশে ও পিঠের বাম পাশের কাঁধের নিচে আঘাত করে। এসময় সাজ্জাদের বন্ধুরা ডাক চিৎকার করলে আসামীরা পালিয়ে যায়। পরে সাজ্জাদের বন্ধুরা সাজ্জাদকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা