নবীন নিউজ, ডেস্ক ১৫ এপ্রিল ২০২৪ ০৩:৩২ পি.এম
ইরান দখলদার ইসরায়েলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে । এমন উত্তেজনার মধ্যে ইসরায়েলে নিজেদের পরিষেবা বন্ধ করে দিয়েছে এয়ার ইন্ডিয়া। রোববার (১৪ এপ্রিল) দিল্লি থেকে তেল আবিব পর্যন্ত ফ্লাইট চলাচল বন্ধ করে দিয়েছে উড়োজাহাজ সংস্থাটি।
এক বিবৃতিতে এয়ার ইন্ডিয়া জানিয়েছে, অনির্দিষ্ট সময়ের জন্য দিল্লি এবং তেল আবিবের মধ্যে বিমান চলাচল বাতিল করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। রোববার থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। তবে কবে আবার এই পরিষেবা শুরু হবে, সেই নিয়ে বিস্তারিত কিছু জানায়নি এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ।
১৩ এপ্রিল (শনিবার) গভীর রাতে প্রথমবারের মতো তেল আবিবে সরাসরি হামলা চালায় তেহরান। অসংখ্য ড্রোন ও ক্ষেপণাস্ত্র আছড়ে পড়তে থাকে ইসরায়েলের ভূখণ্ডে। ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের নাভাতিম বিমান ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। চলমান এ পরিস্থিতিতে উত্তেজনা বিরাজ করছে মধ্যেপ্রাচ্যজুড়ে।
অপরদিকে হেরমন পাহাড়ের ওপর থাকা ইসরায়েলি সেনাবাহিনীর একটি গোয়েন্দা অবকাঠামো লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে। কারণ এই স্থান থেকে সিরিয়ায় ইরানের বিভিন্ন অবস্থানের ওপর চালানো অসংখ্য হামলা পরিচালিত হয়েছে।
এমন পরিস্থিতিতে ইসরায়েলে নিজেদের পরিষেবা ফের বন্ধ করে দিল এয়ার ইন্ডিয়া। সংস্থার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, রবিবার থেকে দিল্লি-তেল আবিব উড়োজাহাজ পরিষেবা স্থগিত। তবে কবে আবার এই উড়ান পরিষেবা শুরু হবে, সেই নিয়ে বিস্তারিত কিছু জানায়নি এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ।
দিল্লি থেকে সপ্তাহে চারটি ফ্লাইট পরিচালনা করে এয়ার ইন্ডিয়া। একই সংখ্যক ফ্লাইট ওড়ে তেল আবিব থেকেও। এর আগে গত বছরের ৭ অক্টোবর ইসরায়েল-হামাস সংঘর্ষ শুরুর পরেও উড়োজাহাজ পরিষেবা বাতিল করে দিয়েছিল এয়ার ইন্ডিয়া। তার আগে সপ্তাহে পাঁচবার তেল আবিবে ফ্লাইট চালাত সংস্থাটি।
কিন্তু হামাস সংঘাতের পর ১৮ অক্টোবর পর্যন্ত যাবতীয় উড়োজাহাজ পরিষেবা বাতিল করা হয়। তারপর আরও বাড়ানো হয় বাতিলের মেয়াদ। শেষ পর্যন্ত গত ৩ মার্চ থেকে আবার তেল আবিবে এয়ার ইন্ডিয়ার পরিষেবা শুরু হয়। কিন্তু একমাস কাটতেই আবারও বন্ধ পরিষেবা।
নবীন নিউজ/জেড
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ