নবীন নিউজ, ডেস্ক ১০ এপ্রিল ২০২৪ ০৪:১৭ পি.এম
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বলেছেন, সিরিয়ায় ইরানি দূতাবাস প্রাঙ্গণে হামলার জন্য ইসরায়েলকে অবশ্যই শাস্তি দিতে হবে।
বুধবার (১০ এপ্রিল) ব্রিটিশ সংবাদ মাধ্যমে তিনি এই মন্তব্য করেছেন।
উল্লেখ্য, ১ এপ্রিল সিরিয়ার দামেস্কে ইরানি কনস্যুলেট ভবনে সন্দেহভাজন ইসরায়েলি বিমান হামলায় ইরানের ৭ সামরিক উপদেষ্টা নিহত হন। এই ঘটনায় ইরানের সঙ্গে ইসরায়েলের উত্তেজনা বেড়েছে।
খামেনি বলেছেন, যখন তারা কনস্যুলেটে হামলা চালিয়েছে তা আমাদের দেশের মাটিতে হামলার চালানোর মতো। অপশাসকরা ভুল করেছে এবং এর শাস্তি তাদের পেতে হবে এবং তা হবেই।
খামেনির বক্তব্যের প্রতিক্রিয়ায় ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজ বুধবার বলেছেন, ইরান যদি নিজেদের মাটি থেকে ইসরায়েলে হামলা চালায় তাহলে আমরা ইরানে পাল্টা আঘাত করব।
৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাসের হামলার পর ইসরায়েলের সঙ্গে মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতে জড়িয়ে পড়েছে ইরানপন্থি গোষ্ঠীগুলো।
ইরানপন্থি লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী প্রায় প্রতিদিন ইসরায়েলের সঙ্গে গোলা বিনিময় করে আসছে। ইরাকি গোষ্ঠীগুলো সিরিয়া ও ইরাকে মার্কিন সেনাদের ওপর হামলা চালিয়েছে। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা লোহিত সাগর ও এডেন উপসাগরে বাণিজ্যিক নৌযানে হামলা চালিয়ে আসছে।
হামাসের হামলার জবাবে গাজায় ছয় মাসের ইসরায়েলি আগ্রাসনে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ৩৩ হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়। আর ইসরায়েলি পরিসংখ্যান অনুসারে, ৭ অক্টোবর হামাসের হামলায় প্রায় ১২০০ জন নিহত ও ২৫০ জনকে জিম্মি করা হয়েছে।
নবীন নিউজ/জেড
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ