সোমবার ১৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

কলকাতার ঈদবাজারে বাংলাদেশিদের ভিড়, প্রভাব নেই ‘ভারত বয়কট’এর

নবীন নিউজ, ডেস্ক ০৬ এপ্রিল ২০২৪ ১১:১৯ এ.এম

সংগৃহীত

আর মাত্র কয়েকদিন পরেই ঈদুল ফিতর। কলকাতায় এখন প্রচণ্ড গরম। এই গরমেও জমে উঠেছে নিউমার্কেট চত্বরসহ কলকাতার বিভিন্ন শপিংমলের ঈদের বাজার। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইতোমধ্যেই লোকজন কেনাকাটা করতে শুরু করে দিয়েছেন।

ঈদুল ফিতরের আগে কলকাতার নিউ মার্কেট চত্বরে বাংলাদেশি পর্যটক তেমন ভাবে না থাকলেও ভিড় চোখে দেখার মতো। কলকাতা নিউমার্কেট চত্বরে এক কাপড় ব্যবসায়ীর মতে, গত বছরের থেকে এবারের ব্যবসা ভালো হয়েছে তাদের। প্রত্যেকবার ঈদের শেষের দিকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলো থেকে ক্রেতারা ঈদের বাজার করতে শপিংমলে বেশি আসেন।

কিন্তু এবার নিউমার্কেট চত্বরে শপিংমলে ও সেখানকার বিভিন্ন গার্মেন্টসের দোকানে বাংলাদেশি পর্যটকদের পাশাপাশি কলকাতার বিভিন্ন জেলার স্থানীয়দের স্বতঃস্ফূর্ত সাড়া পেয়ে খুশি ব্যবসায়ীরা।

ঈদুল ফিতর উপলক্ষে শহরের বিভিন্ন শপিংমলসহ নানা ধরনের পোশাকের দোকানে কেনাকাটার উপর পণ্যে ছাড় দেওয়া হচ্ছে। ফলে সবমিলিয়ে কলকাতায় ঈদের বাজার বেশ জমজমাটই বলা যায়।

বিক্রেতারা বলছেন, সকালের দিকে কেনাবেচা একটু জমলেও বেলা বাড়তেই ক্রেতারা উধাও হয়ে যান। আবার বিকেল ৫টার দিকে ভিড় বাড়তে থাকে। এরপর থেকে রাত ১১টা পর্যন্ত রাস্তায় চলা দায় হয়ে ওঠে নিউমার্কেট চত্বরে।

প্রভাব নেই ‘বয়কট ভারত’ আন্দোলনের

বাংলাদেশে বিভিন্ন জায়গায় ভারতীয় পণ্য বয়কটের ট্রেন্ড চলছে। তবে এর কারণে কলকাতায় ব্যবসা-বাণিজ্যে তেমন কোনো প্রভাব পড়ছে না বলেই জানিয়েছেন সেখানকার ব্যবসায়ীরা।

এক প্রশ্নের জবাবে রাজেশ কুমার তিওয়ারি বলেন, এগুলো ইউটিউব এবং ফেসবুকে যারা ছাড়ে, তারা নোংরামি করে। ভারত-বাংলাদেশের আগে যে সম্পর্ক ছিল, সেটাই আছে। এতে আমাদের বাজারে কোনো প্রভাব পড়েনি। এত বছর ধরে ব্যবসা করছি, এই বয়কটের কথা আমি প্রথম শুনছি। আগে এগুলো শুনিনি।

সরেজমিনে দেখা গেছে, কলকাতার নিউমার্কেট চত্বরে শ্রী লেদার্স, সাউথসিটি মল, কয়েস্ট মল, এমবাজার, বাজার কলকাতা, সিমপার্ক মল, সিটি সেন্টার, বিশালসহ বিভিন্ন বিপণিবিতানে বাংলাদেশি পর্যটকরা ঈদের কেনাকাটা করছেন। জুতা থেকে শুরু করে থ্রি-পিস, নারীদের ব্যাগ, বিভিন্ন প্রসাধনী সামগ্রী, পাঞ্জাবিসহ নানা জিনিস কিনতে দোকানে দোকানে ভিড় করছেন তারা।

কলকাতায় ঈদের বাজার করতে এসেছেন বাংলাদেশের মাদারীপুর জেলার শিবচরের বাসিন্দা ইমাম হুসেন। তিনি বলেন, আমি প্রতিবারই ঈদের আগে কলকাতায় পোশাক কিনতে আসি। এখানে পোশাকের দাম কম এবং ভ্যারাইটিও থাকে অনেক। কেনাকাটা করে ফের বাংলাদেশের উদ্দেশ্যে রওয়ানা দেবো। দেশে পরিবারের সঙ্গেই ঈদ করবো।

ভারতীয় পণ্য বর্জনের বিষয়ে ইমাম হুসেন বলেন, এটি এক শ্রেণির লোকদের তৈরি। এতে তেমন কোনো প্রভাব পড়বে না। একটি অপপ্রচার চলছে। এই অপপ্রচার আমাদের সবাইকে মিলে রোধ করতে হবে। যারা মুখে বলছে বয়কটের কথা, তারাও দেখবেন কলকাতায় এসে কেনাকাটা করছে।

বাংলাদেশের ঢাকার বাসিন্দা ইলিয়াস তার বন্ধুদের সঙ্গে কলকাতায় ঈদের কেনাকাটা করতে এবং ঘুরতে এসেছেন। তিনি বলেন, ঈদের কেনাকাটা করলাম। নিজের এবং পরিবারের সদস্যদের জন্য বিভিন্ন জিনিস কেনা হয়েছে। ঈদের আগেই দেশে ফিরে যাবো এবং পরিবারের সঙ্গে ঈদ করবো।

সপরিবারে নিউমার্কেটে কেনাকাটা করতে এসেছিলেন বাংলাদেশের চট্টগ্রামের এক বাসিন্দা । মা, স্ত্রী এবং মেয়ের জন্য একাধিক পোশাক কিনেছেন তিনি। মেয়ের জন্য শ্রী লেদার্সের ব্যাগ কিনে ফেরার পথে তানবীর বলেন, আমি প্রায়ই ব্যক্তিগত কাজে কলকাতা আসি। এবার কাজের ফাঁকে পরিবার নিয়ে ঘুরেও গেলাম এবং ঈদের কেনাকাটাও করা হলো। তবে ঈদ আমরা দেশে গিয়েই উদযাপন করবো।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি

news image

না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর

news image

জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের

news image

২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড

news image

ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’

news image

পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন

news image

২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু

news image

বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প

news image

শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল

news image

থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার

news image

দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু

news image

মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার

news image

বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি

news image

নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

news image

পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!

news image

ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪

news image

মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি

news image

যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০

news image

যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২

news image

গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল

news image

ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর

news image

ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী

news image

‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া

news image

৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু

news image

গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান

news image

চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত

news image

এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া

news image

সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন

news image

শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!

news image

ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ