নবীন নিউজ, ডেস্ক ০৫ এপ্রিল ২০২৪ ০১:০৮ পি.এম
মাত্র ১২০ টাকায় পুলিশে চাকরি পেয়েছেন মৌলভীবাজারের হতদরিদ্র এবং মধ্যবিত্ত পরিবারের ৪৮ জন। কোনো প্রকার হয়রানি, সুপারিশ এবং ঘুস ছাড়া এই চাকরি পেয়েছেন তারা।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাতে জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে প্রাথমিকভাবে নির্বাচিত ৪৮ জনের নাম ঘোষণা করেন নিয়োগ বোর্ডের সভাপতি ও জেলার পুলিশ সুপার মো. মনজুর রহমান।
বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে মৌলভীবাজার জেলার ৪৮ জন প্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন পুরুষ ৪১ জন এবং নারী ৭ জন। নির্বাচিতদের মধ্যে পুলিশ পোষ্য কোটায় ১ জন, মুক্তিযোদ্ধা কোটায় ৪, উপজাতি কোটায় ২, নারী সাধারণ কোটায় ৫ জন এবং পুরুষ সাধারণ কোটায় ৩৬ জন। এছাড়া ৭ জনকে অপেক্ষমান হিসেবে রাখা হয়েছে।
জেলা পুলিশ সুপার মো. মনজুর রহমান বলেন, আমরা শতভাগ স্বচ্ছ, নিরপেক্ষ ও মেধার ভিত্তিতে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছি। শুধু সরকারি ফি ১২০ টাকা ছাড়া আর কোনো টাকা-পয়সা কাউকে কোথাও খরচ করতে হয়নি।
তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি যারা পুলিশের কনস্টেবল পদে নির্বাচিত হয়েছেন তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট যুগের স্মার্ট পুলিশ হিসেবে জনগণের কল্যাণে কাজ করবে।
উল্লেখ্য, মৌলভীবাজার জেলা থেকে অনলাইনে মোট ১ হাজার ৭২২ জন প্রার্থী আবেদন করেন। তিন ধাপে শারীরিক সক্ষমতা যাচাই-বাছাই শেষে ৩৭০ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৭৯ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন।
নবীন নিউজ/জেড
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা