নবীন নিউজ ডেস্ক ০৪ এপ্রিল ২০২৪ ০৩:০১ পি.এম
ফাইল ছবি।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্ররাজনীতির বিপক্ষে অবস্থান নিয়েছে শিক্ষার্থীদের একটি বৃহৎ অংশ। আয়োজিত এক ভোটে দেখা গছে, ৯৭ ভাগ শিক্ষার্থীই ক্যাম্পাসে ছাত্ররাজনীতি চান ‘না’।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থী পাঁচ হাজার ৮৩৪ জন। এর মধ্যে পাঁচ হাজার ৬৮৩ জন বুয়েটে পুনরায় রাজনীতি চান না।
বুধবার (৩ এপ্রিল) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের এম এ রশীদ প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত শিক্ষার্থীদের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। প্রাতিষ্ঠানিক মেইল ব্যবহার করে অনলাইনে গত দুদিন এ ভোট চলে।
তবে শিক্ষার্থীরা সামাজিকভাবে বিচ্ছিন্ন হওয়ার ভয়ে ছাত্ররাজনীতির বিরুদ্ধে ভোট দিয়েছেন বলে দাবি ছাত্রলীগপন্থী শিক্ষার্থীদের। একইদিন বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের একই স্থানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি করেন।
এ সময় কেমিক্যাল অ্যান্ড ম্যাটারিয়ালস ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০ ব্যাচের শিক্ষার্থী আশিক আলম, সাগর বিশ্বাস, অরিত্র ঘোষ ও ২১ ব্যাচের শিক্ষার্থী অর্ঘ দাস, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০ ব্যাচের শিক্ষার্থী তানভীর স্বপ্নীল এবং বিষ্ণুদত্ত চাঁদ উপস্থিত ছিলেন।
ছাত্ররাজনীতির পক্ষে অবস্থান নেওয়ার কারণে তারা শিক্ষার্থীদের কাছে বুলিংয়ের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন। উত্ত্যক্তকারীদের নামসহ উপাচার্য বরাবর একটি স্মারকলিপি দিয়ে বিচার ছাত্রলীগপন্থী শিক্ষার্থীরা।
এই শিক্ষার্থীরা বলেন, কে কোন পক্ষে ভোট দিচ্ছিলেন, তা দেখা যাচ্ছিল। ফলে রাজনীতির পক্ষে অনেক শিক্ষার্থীর মত থাকলেও বিচ্ছিন্নতার ভয়ে তারা বিরুদ্ধে ভোট দেন।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, পরে অন্য কোনো সংগঠনও যদি এমন বক্তব্য দিয়ে আমাদের আন্দোলন ঘোলাটে করার চেষ্টায় লিপ্ত হয়, আমরা তাদেরও প্রত্যাখ্যান করব।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, ২০২০ সালের জুলাই মাসে বিশ্ববিদ্যালয়ের বিধিমালা লঙ্ঘন করে ছাত্রদল বুয়েটে আহ্বায়ক কমিটি ঘোষণা করে। আমরা তখনো এর বিরুদ্ধে অবস্থান নিই। সামনেও ক্যাম্পাসে সব ধরনের ছাত্ররাজনীতি প্রবেশের বিরুদ্ধে আমরা সোচ্চার ভূমিকা রাখব।
শিক্ষার্থীরা আরো বলেন, আমাদের অবস্থান কোনো একক ছাত্রসংগঠনের বিরুদ্ধে নয়। আমরা ক্যাম্পাসে ছাত্ররাজনীতি প্রবেশের বিরুদ্ধে। যেকোনো সংগঠনের বিরুদ্ধে আমাদের অবস্থান অনড়।
নবীন নিউজ/পি
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক
সিটি ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ
এইচএসসিতে সিরাজগঞ্জের ৭ কলেজে পাস করেনি কেউ
এবার জাকসু নির্বাচন স্থগিত চেয়ে রিট
বিশ্ববিদ্যালয়ে বৈষম্যের শিকার ৪২ শতাংশ শিক্ষার্থী
৩ দফা দাবিতে মধ্যরাতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ, ১২ ঘণ্টার আলটিমেটাম
ভিকারুননিসায় হিজাব পরায় ২২ শিক্ষার্থীকে বের করে দিলেন শিক্ষিকা
‘কলিজা খুলে ফেলব’ -শিক্ষা বোর্ড চেয়ারম্যান ও ডিসিকে বিএনপির সাবেক এমপির হুমকি
৪ হাজার শিক্ষার্থী ফেল থেকে পাস
তদন্তে মায়ের অসুস্থতার প্রমাণ মেলেনি, পরীক্ষা নেওয়া হবে না আলোচিত আনিসার
১৬ বছর পর মাদ্রাসায় ফিরছে বৃত্তি পরীক্ষা
যুক্তরাষ্ট্রের ২৫ বিশ্ববিদ্যালয়ে পড়ার প্রস্তাব পেলেন বাংলাদেশের মীম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গাঁজা সেবনকালে হলের ১৩ শিক্ষার্থী আটক
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীর পোশাক নিয়ে উত্ত্যক্ত করা কর্মচারী আটক
বুটেক্সে ভর্তি পরীক্ষার দিনে বন্ধ থাকবে ক্যাম্পাসের ইন্টারনেট
ঢাবি ছাত্রদল নেতার উদ্যোগে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা
হামলার ঘটনায় ছাত্রদল জড়িত, অভিযোগ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের
শিক্ষকদের জন্য সুখবর, বাড়ছে বিভিন্ন ধরনের ভাতা
রাবি শিক্ষার্থীদের অবরোধ, রাজশাহীর সঙ্গে সারাদেশে রেল যোগাযোগ বন্ধ
আরও ২৯ প্রাথমিক বিদ্যালয় থেকে শেখ পরিবারের নাম বাদ
স্কুল ভর্তিতে ৫ শতাংশ কোটার আদেশ বাতিল
প্রাথমিকে তৃতীয় ধাপে নির্বাচিত ৬৫৩১ শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা
স্কুল ভর্তিতে কোটা পাবেন জুলাই অভ্যুত্থানে আহত-নিহতদের সন্তানরা
আজ থেকে ৪০ দিনের ছুটি শিক্ষাপ্রতিষ্ঠানে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে‘জয় বাংলা’ লেখার সময় আটক ছাত্রলীগ কর্মী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলেন স্থানীয় লোকজন
বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কর্মসূচি স্থগিত
হল থেকে ছাত্রলীগ সভাপতিসহ আজীবন বহিষ্কার ৪ জন, স্থায়ী বহিষ্কার ৪২
১৯ বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ ভর্তি বিজ্ঞপ্তি