নবীন নিউজ, ডেস্ক ০৪ এপ্রিল ২০২৪ ০২:৩৮ পি.এম
বিশ্ব মোড়লদের টক্কর হয় সেয়ানে সেয়ানে। কখনো অস্ত্রের ঝন-ঝনানি, সামরিক মহড়া আবার কখনো পারমাণবিক বোমার ভয় দেখানো। তবে এবার এসব কিছু নয়।
জার্মানিতে ২০ হাজার হাতি পাঠানোর হুমকি দিয়েছেন বতসোয়ানার প্রেসিডেন্ট মোকগওয়েটসি মাসিসি। শুধু তা-ই নয়, জার্মানদের প্রাণীদের সঙ্গে বসবাস করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। সম্প্রতি জার্মানির পরিবেশ মন্ত্রণালয় ট্রফি আমদানিতে কড়াকড়ি আরোপ করায় এই হুমকি দিলেন তিনি।
সাধারণত বিনোদনের নামে বন্যপ্রাণী শিকারের প্রথাকে ট্রফি হান্টিং বলা হয়। ট্রফি শিকারিরা বন্যপ্রাণীর শরীরের বিভিন্ন অংশ যেমন মাথা, চামড়া, শিং ও দাঁত ইত্যাদি সংগ্রহ করে নিজেদের বীরত্ব ও সফলতা প্রদর্শন করে। এছাড়া হাতি শিকারের পর তা থেকে পাওয়া শরীরে নানা অংশ বিভিন্ন দেশে রপ্তানি করত বতসোয়ানা। চলতি বছরের শুরুতে জার্মানিতে এসব পণ্য আমদানির ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়।
বতসোয়ানার প্রেসিডেন্ট মোকগওয়েটসি মাসিসি জার্মান সংবাদপত্র বিল্ডকে বলেছেন, কড়াকড়ি আরোপের কারণে দেশের (বতসোয়ানা) মানুষ শুধু গরীব হতে থাকবে। সংরক্ষণের প্রচেষ্টায় হাতির সংখ্যা বেড়ে যায়। কিন্তু শিকার করা হলে তা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এরা সম্পত্তির ক্ষতিসহ ফসল এবং বাসিন্দাদের পদদলিত করছে বলে তিনি উল্লেখ করেন।
এর আগে প্রতিবেশী অ্যাঙ্গোলাকে ৮ হাজার হাতি পাঠিয়েছে বতসোয়ানা। জনসংখ্যা কমিয়ে আনার উপায় হিসেবে মোজাম্বিককে আরও কয়েকশ হাতি দেওয়া হয়। বিষয়টি উল্লেখ করে বতসোয়ানার প্রেসিডেন্ট বলেন, আমরা জার্মানিকেও এমন উপহার দিতে চাই।
২০১৪ সালে ট্রফি হান্টিং নিষিদ্ধ করেছিল বতসোয়ানা। কিন্তু স্থানীয় সম্প্রদায়ের চাপের মুখে ২০১৯ সালে সেই নিষেধাজ্ঞা তুলে নিতে হয়। দেশটি জানায় এই শিকার প্রথা স্থানীয় সম্প্রদায়ের আয়ের একটি ভালো উৎস। পুরো প্রক্রিয়াটি লাইসেন্সধারীদের জন্য কঠোর নিয়ন্ত্রণের মধ্য দিয়ে করা হয়।
বিশ্বের মোট হাতির এক-তৃতীয়াংশের বাস পূর্ব আফ্রিকার দেশ বতসোয়ানায়। সংখ্যার হিসেবে যা এক লাখ ৩০ হাজারের বেশি। তাই যুগের পর যুগ ধরে দেশটি ট্রফি হান্টিংয়ের চারণভূমিতে পরিণত হয়েছে। হান্টিং প্রতিযোগিতা শেষে এসব ট্রফির বেশির ভাগ যায় ইউরোপের দেশ জার্মানিতে।
নবীন নিউজ/জেড
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ