নবীন নিউজ ডেস্ক ০৪ এপ্রিল ২০২৪ ১০:১১ এ.এম
সংগৃহীত ছবি
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে আমরণ অনশনে বসেছে এক তরুণী। প্রেমিকাকে বাড়িতে দেখেই লুঙ্গি গামছা নিয়ে রাখাল সেজে বাড়ি থেকে পালিয়ে যান প্রেমিক রিংকু মিয়া। বুধবার (৩ এপ্রিল) ঢাকার ধামরাইয়ে বিকেলে এ ঘটনা ঘটে।
প্রেমিক রিংকু মিয়া উপজেলার সানোড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পথহারা গ্রামের আতর আলীর ছেলে।
অনশনরত ওই তরুণী বলেন, বিয়ের আশ্বাসে বহুদিন ধরে আমাদের প্রেমের সম্পর্ক টিকিয়ে রাখলেও রিংকু মিয়া আমাকে বিয়ে না করে ফাঁকি দিয়ে এখন বিদেশ চলে যাওয়ার ফন্দি আঁটছে। বিষয়টি টের পেয়ে এ বাড়িতে এসে অনশনে বসেছি।
তিনি আরো বলেন, রিংকু এখন যদি আমাকে বিয়ে না করে তাহলে এ মুখ আমি কোথাও দেখাতে পারব না। যতদিন আমার প্রেমিক আমাকে বিয়ে না করবে ততদিন পর্যন্ত আমি অনশন ভাঙব না এবং এ বাড়ি ছেড়ে কোথাও যাবো না। প্রয়োজনে এ বাড়ি থেকে আমার লাশ যাবে তবুও আমি বিয়ে না হওয়া পর্যন্ত এ বাড়ির আঙিনা ছাড়ব না। এ আমার প্রতিজ্ঞা।
প্রেমিক রিংকু মিয়ার বাবা আতর আলী বলেন, আমার ছেলের সঙ্গে ওই তরুণীর কি সম্পর্ক রয়েছে তা আমার জানা নেই। ওই তরুণী বা তার পরিবারের কোনো লোকজন এ বিষয়ে আমাকে কোনোদিনই কিছু অবহিত করেনি। তাছাড়া ওই তরুণীর সঙ্গে আমার ছেলের কোনো সম্পর্ক থাকলে ওই তরুণীকে আমার বাড়িতে ঢুকতে দেখে আমার ছেলে বাড়ি থেকে পালিয়ে গেল কেন?
কুশুরা ইউনিয়নের বৈন্যা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ জাব্বার খান বলেন, এ ব্যাপারে কেউ আমার কাছে কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।
নবীন নিউজ/পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা