মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

জেল থেকে বের হওয়ার ২০ দিনের মধ্যে সেনেগালের প্রেসিডেন্ট

নবীন নিউজ ডেস্ক ০৩ এপ্রিল ২০২৪ ১২:৫৬ পি.এম

সেনেগালের সর্বকনিষ্ঠ প্রেসিডেন্ট বাসিরু দিওমায়ে ফায়ে।  সেনেগালের সর্বকনিষ্ঠ প্রেসিডেন্ট বাসিরু দিওমায়ে ফায়ে। 

২০ দিন আগেও ছিলেন কারাগারে। মুক্তি পেয়েও হয়তো ভাবতে পারেননি তার জন্য সামনে কী অপেক্ষা করছে। কারণ মুক্তির ২০ দিনের মাথায় সৃষ্টি করেছেন ইতিহাস। সেনেগালের সর্বকনিষ্ঠ প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন বাসিরু দিওমায়ে ফায়ে। 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, ১২ বছর ধরে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট ম্যাকি সলকে হারিয়ে ৪৪ বছর বয়সী ফায়ে জয়ী হয়েছেন। ২০২১ সালের মার্চ থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত সেনেগালে হাজার হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়। ফায়েও ছিলেন তাদের মধ্যে একজন।

করোনা মহামারির সময় বিধিনিষেধ আরোপ করায় সেনেগালের অর্থনীতি ও মানুষের জীবনমানের ওপর নেতিবাচক প্রভাব পড়ে। পরের বছর বিরোধী দলীয় নেতা ওউসমানে সোনকোকে গ্রেপ্তারের চেষ্টার জেরে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। একটা সময় সেনেগালে দাঙ্গা ছড়িয়ে পড়ে। সশস্ত্র ও মুখোশধারী হামলাকারীদের হাতে হতাহতের শিকার হন বহু মানুষ।

২০২১ সালের মার্চ থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত সেনেগালে হাজার হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়। বাসিরু দিওমায়ে ফায়েও ছিলেন তাদের মধ্যে। প্রতিবাদ জানাতে ফেসবুককে বেছে নেন সাবেক এই কর পরিদর্শক। ফায়ের ওই পোস্টগুলো রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি বলে মনে করেছিল সেনেগাল কর্তৃপক্ষ। সে বছরের এপ্রিলে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। ১১ মাস কারাগারে থাকার পর গত মাসে নির্বাচনের ঠিক আগে তাকে মুক্তি দেওয়া হয়।

নির্বাচনী প্রচার শুরু হওয়ার কয়েক দিন আগে প্রেসিডেন্ট সল দেশটির ইতিহাসে প্রথমবারের মতো নির্বাচন স্থগিত করেন। দুর্নীতিবাজদেরও প্রার্থীর তালিকায় রাখার অভিযোগ তুলে ওই পদক্ষেপ নিয়েছিলেন তিনি। পরে সাংবিধানিক পরিষদ প্রেসিডেন্টের ওই সিদ্ধান্ত বাতিল করে ২ এপ্রিলে তার সরকারের মেয়াদ শেষ হওয়ার আগে নতুন নির্বাচন আয়োজনের নির্দেশ দেয়। নির্বাচনের দুই সপ্তাহের কম সময় আগে কারাগার থেকে ছাড়া পেয়েও ফায়ে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন এবং জয় নিজের পক্ষে এনেছেন।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি

news image

না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর

news image

জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের

news image

২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড

news image

ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’

news image

পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন

news image

২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু

news image

বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প

news image

শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল

news image

থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার

news image

দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু

news image

মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার

news image

বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি

news image

নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

news image

পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!

news image

ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪

news image

মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি

news image

যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০

news image

যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২

news image

গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল

news image

ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর

news image

ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী

news image

‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া

news image

৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু

news image

গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান

news image

চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত

news image

এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া

news image

সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন

news image

শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!

news image

ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ