নবীন নিউজ ডেস্ক ০১ এপ্রিল ২০২৪ ০১:১৭ পি.এম
সংগৃহীত ছবি
শেরপুরে একটি বেসরকারি সংস্থার ন্যায্যমূল্যের পণ্য বিক্রি করতে গিয়ে ছলচাতুরি করায় উত্তেজিত জনতার হাতে ধোলাইয়ের শিকার হয়েছেন এক আওয়ামী লীগ নেতা। ওই ব্যক্তির নাম রবিউল ইসলাম রবি। তিনি দুই নম্বর নকলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।
স্থানীয়রা জানান, রোববার(৩১ মার্চ) বিকেলে জেলার নকলা উপজেলার ধনাকুশা উচ্চ বিদ্যালয় মাঠে রমজান উপলক্ষে আল নাসার ফাউন্ডেশন ন্যায্যমূল্যে পণ্য সামগ্রী সরবরাহের সিদ্ধান্ত নেয়। এজন্য নানা শ্রেণি পেশার মানুষ রবির সহযোগিতা চান। কিন্তু রবি আয়োজকদের ন্যায্যমূল্যের কার্ড জনপ্রতি ২০ টাকার বিনিময়ে বিতরণ করে। ৬০০ গ্রাহকের কাছে কার্ড বিতরণের কথা থাকলেও তিনি অন্তত ১৬০০ গ্রাহকের কাছে ২০ টাকার বিনিময়ে ওইসব কার্ড বিতরণ করেন।
এনিয়ে স্থানীয়রা ক্ষুদ্ধ হয়ে অবরোধ করে রবিকে বেদম মারপিট করে। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উৎসুক জনতার কাছ থেকে তাকে উদ্ধার করে হেফাজতে নেয়।
রবিউল ইসলাম রবি বলেন, আয়োজকদের প্রতিনিধি কবিরের কথাতেই জনপ্রতি কার্ডের জন্য ২০ টাকা করে ৮০ হাজার টাকা উত্তোলন করি। যারা টাকা তুলেছে তাদের খরচ বাবদ ২০ হাজার টাকা দিয়েছি। আর ১০ হাজার টাকা কবিরকে দেই। বাকি ৫০ হাজার আমার কাছে আছে। এর মধ্যে আরও ২০ হাজার টাকা কবিরকে দেয়ার কথা রয়েছে। এরইমধ্যে আজকে এই ঘটনা।
আল নাসার ফাউন্ডেশনের চেয়ারম্যান নাজমুল ইসলাম বলেন, আমাদের দুজন নকলার প্রতিনিধি স্থানীয় আওয়ামী লীগের কাছে সহযোগিতা কামনা করেন। কিন্তু সহযোগিতা করতে গিয়ে টাকা নিচ্ছে এটা আমরা জানি না।
তিনি আরও বলেন, কার্ড বিতরণে টাকা নেয়ার সুযোগ নেই। কিন্তু পরে জানতে পারি রবি গ্রাহকদের কাছ থেকে প্রতি কার্ড ২০ টাকা করে নিয়েছেন। এটা অন্যায় এবং অপরাধ।
নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ বলেন, এ ঘটনায় উপজেলা আওয়ামী লীগ বিব্রত। অবশ্যই নিয়ম অনুযায়ী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
সোমবার সকালে নকলা থানার ওসি কাদের মিয়া বলেন, আমরা সংবাদ পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ জনতার কাছ থেকে রবিকে উদ্ধার করে থানায় নিয়ে আসি।
নবীন নিউজ/পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা