বুধবার ২২ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

মৃত রোগীকে ১৪ ঘন্টায় ১০০ ওষুধ প্রয়োগ!

নবীন নিউজ ডেস্ক ০১ এপ্রিল ২০২৪ ১১:৪৬ এ.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

মৃত্যুর পরও এক প্রসূতির মরদেহ ১৪ ঘণ্টা আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়ার নামে বাড়তি টাকা আদায়ের অভিযোগ উঠেছে রংপুরের প্রাইম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। মৃত প্রসূতি মুক্তা বানুর (২০) স্বজনরা এই অভিযোগ করেন।

কেবল তা-ই নয়, মৃত ঘোষণার পর ৩ ঘণ্টা লাশ আটকে রেখে দাবি করা বিলের ৬৪ হাজার টাকা আদায় করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। বিল ভাউচারে ১০০’র বেশি ধরনের ওষুধ ব্যবহারের কথা উল্লেখ করা হয়েছে।

মুক্তা বানুর বাড়ি রংপুরের বদরগঞ্জ উপজেলার দামোদরপুর ইউনিয়নের মোস্তফাপুর বখশীপাড়া গ্রামে। দরিদ্র এই গৃহবধূর স্বজনেরা শোকের মধ্যে থাকায় গতকাল পর্যন্ত কোথাও লিখিত অভিযোগ দিতে পারেননি। তবে সাংবাদিকদের কাছে অভিযোগ তুলে ধরেন।

মুক্তার স্বজনেরা জানান, গত বৃহস্পতিবার রাতে মুক্তার প্রসবব্যথা উঠলে প্রথমে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। উচ্চ রক্তচাপ থাকায় ওই হাসপাতাল কর্তৃপক্ষ অস্ত্রোপচার না করে রাত ২টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। শুক্রবার ভোর ৫টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্বাভাবিক প্রসবে মৃত ছেলেসন্তান প্রসব করেন মুক্তা। তবে দুপুর ১২টার দিকে মুক্তার শ্বাসকষ্ট দেখা দেয় এবং একপর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলেন। তখন চিকিৎসক তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) নেওয়ার পরামর্শ দেন। কিন্তু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে শয্যা ফাঁকা না থাকায় মুক্তাকে ওই দিন বিকেলে নেওয়া হয় রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে।

মুক্তার বাবা মোক্তার হোসেন বলেন, ‘মেয়েকে বাঁচাতে প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করাই। সেখানে মেয়েকে অক্সিজেন দিয়ে রাখা হয়। শুক্রবার রাত ১১টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ বলে, আপনার মেয়ের অবস্থা ভালো নয়, বাঁচাতে হলে লাইফ সাপোর্টে রাখতে হবে। এরপর তারা লাইফ সাপোর্টে রাখে।

পরদিন শনিবার দুপুর ১২টার দিকে দেখি, আমার মেয়ে আর বেঁচে নেই। হাসপাতাল কর্তৃপক্ষকে বারবার বলছি, আমার মেয়ে বেঁচে নেই। তবু তারা বেশি টাকা আদায়ের লোভে রাত ২টা পর্যন্ত আমার মেয়েকে লাইফ সাপোর্টে রাখে।’

মোক্তার হোসেন অভিযোগ করে বলেন, ‘রাত ২টার দিকে ৬৪ হাজার টাকার বিল ভাউচার ধরিয়ে দেওয়া হয়। আমি দিনমজুরি করে সংসার চালাই। বাড়িতে কোনো টাকা নাই। রাতেই ধারদেনা করে ৪০ হাজার টাকা ম্যানেজ করে হাসপাতালে নিয়ে আসি। কিন্তু এক টাকা কম হলেও তারা লাশ দেবে না বলে সাফ জানিয়ে দেয়। বাধ্য হয়ে ভোররাতে আবারও গ্রামে গিয়ে আরও ২৪ হাজার টাকা ম্যানেজ করে এনে হাসপাতাল কর্তৃপক্ষকে দিয়ে লাশ নেই। যখন লাশ গ্রহণ করি, তখন দুর্গন্ধ বের হচ্ছিল।’

মুক্তার চাচা ওবায়দুল হক বলেন, ‘যদি রাত ২টায় আমার ভাতিজি মারা গিয়ে থাকে, তাহলে ভোর হতে না হতেই এত অল্প সময়ে লাশ ফুলবে কেন এবং দুর্গন্ধ ছড়াবে কেন?’

তিনি বলেন, তাঁরা কখনো ওই হাসপাতালের চিকিৎসকের সঙ্গে কথা বলতে পারেননি। চিকিৎসা কে দিয়েছেন, তা-ও বলতে পারেন না। সব সময় নার্সরাই রোগীর কাছে যাওয়া-আসা করছিলেন।

ওবায়দুল হক জানান, শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার রাত ২টা পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসার নামে শুধু ওষুধের বিল নিয়েছে ১৭ হাজার টাকা। ওষুধ বিলের ভাউচারে দেখা যায়, এক শর বেশি ধরনের ওষুধ ব্যবহার করা হয়েছে।

এ ব্যাপারে জানতে রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে গেলে আইসিইউ-সংশ্লিষ্ট কেউ সাংবাদিকদের সঙ্গে কথা বলতে চাননি। তবে অতিরিক্ত পরিচালক ডা. সুনীল চন্দ্র রায় বলেন, ‘এ রকম তো হওয়ার কথা নয়, আমি বিষয়টি দেখছি।’

রংপুরের সিভিল সার্জন ওয়াজেদ আলী বলেন, ‘ওই ধরনের অভিযোগ পাইনি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।’

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস

news image

এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক

news image

টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক

news image

আপাতত কমছে না শীতের প্রকোপ

news image

ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর

news image

হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী

news image

ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের

news image

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ

news image

চকবাজারের আবাসিক ভবনে আগুন

news image

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ

news image

বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ

news image

চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!

news image

মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক

news image

কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ

news image

অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

news image

যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার

news image

ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী

news image

বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা

news image

ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী

news image

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে

news image

কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা

news image

ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর

news image

আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও

news image

বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়

news image

দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা

news image

দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস

news image

মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক

news image

বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই

news image

বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি

news image

শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা