মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

কী আছে কিম জং এর রহস্যময় ট্রেনে?

নবীন নিউজ, ডেস্ক ২২ ফেব্রুয়ারি ২০২৪ ১২:৪২ পি.এম

বিশ্বের অন্যতম 'খতরনাক' রাষ্ট্রনেতা হিসাবে পরিচিত কিম জং উন ভয় পান বিমানে যাতায়াত করতে । ৩৭ বছর ধরে তাই বিমানে চড়েননি তিনি। মস্কোতে যাওয়ার জন্যও নিজের বিলাসবহুল ট্রেনকেই বেছে নিয়েছেন এই রাষ্ট্রনেতা। 

বিশ্বের অন্যতম পারমাণবিক শক্তিধর দেশ উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। ট্রেনপ্রীতিটা তার উত্তরাধিকার সূত্রেই পাওয়া। তাঁর দাদা কিম ইল সুং, তাঁর বাবা কিম জং ইল দুজনেই বিদেশ ভ্রমণের ক্ষেত্রে ট্রেন ব্যবহার করতেন। 

তার ব্যবহৃত বুলেট প্রুফ ট্রেন 'তাইয়েংহো' কিন্তু আর ১০টি সাধারণ ট্রেনের মতো নয়। কঠোর নিরাপত্তাবেষ্টিত এই ট্রেনটিতে রয়েছে সব ধরনের সুযোগ-সুবিধা। প্রায় কমবেশি সবারই আগ্রহ রয়েছে তার সে ট্রেনটি নিয়ে । অবাক করা ব্যপার হলো কিমের এই ট্রেনে রয়েছে গভীর অনেক রহস্য।

আধুনিক যুগে হলেও কিম জং উনের ট্রেনের সর্বোচ্চ গতিবেগ প্রতি ঘণ্টায় মাত্র ৫০ কিলোমিটার, যেখানে লন্ডনের সাধারণ উচ্চগতির ট্রেনগুলোর গতি প্রতি ঘণ্টায় ২০০ কিলোমিটারের বেশি। সে বিলাসবহুল ট্রেনে করে উত্তর কোরিয়া থেকে প্রায় ১ হাজার ১৮০ কিলোমিটার দূরে থাকা রাশিয়ার বন্দরনগরীতে যেতে সময় লাগে প্রায় ২০ ঘণ্টা।

অন্যান্য ট্রেনের তুলনায় এই ট্রেনটি খুব শক্তিশালী ধাতব পাত দিয়ে মোড়ানো; যা পারে রকেট, গুলি এসবকিছুকেই ফিরিয়ে দিতে। ট্রেনটিতে একাধিক কনফারেন্স রুম, ছোট থিয়েটার, একাধিক বেডরুমও রয়েছে। এছাড়া ট্রেনটিতে স্যাটেলাইট ফোনের সংযোগ রয়েছে।

কিমের নিরাপত্তা দিতে ট্রেনটির ভেতরে একটি বাহিনীও রয়েছে। এই বাহিনী অন্যান্য প্রেসিডেন্টকে নিরাপত্তা দেয়া বাহিনীর তুলনায় অনেকাংশেই বড়। এছাড়া ট্রেনটি যেসব স্টেশনের মধ্য দিয়ে যায়, সেখানে বিদ্যুৎ বন্ধ করে দেয়া হয় যাতে ওই রেল রুটগুলো দিয়ে অন্য কোনো ট্রেন চলাচল করতে না পারে। সোভিয়েত নির্মিত দুটি সামরিক হেলিকপ্টার ট্রেনের যাত্রাপথে টহল দিয়ে বেড়ায়। 

কেবল নিরাপত্তাই নয়, ট্রেনটিতে পাওয়া যায় দারুণ সব খাবারও। রেড ওয়াইন থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন পদের খাবার থেকে শুরু করে তাজা লবস্টার সবই পাওয়া যায় এখানে। 

আরও খবর

news image

আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি

news image

না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর

news image

জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের

news image

২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড

news image

ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’

news image

পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন

news image

২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু

news image

বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প

news image

শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল

news image

থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার

news image

দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু

news image

মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার

news image

বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি

news image

নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

news image

পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!

news image

ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪

news image

মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি

news image

যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০

news image

যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২

news image

গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল

news image

ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর

news image

ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী

news image

‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া

news image

৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু

news image

গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান

news image

চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত

news image

এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া

news image

সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন

news image

শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!

news image

ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ