লন্ডন থেকে সিরিয়ায় গিয়ে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটে (আইএস) যোগ দেওয়া বাংলাদেশি বংশোদ্ভূত শামীমা বেগমের ব্রিটিশ নাগরিকত্ব ফিরে পাওয়ার আরেকটি চেষ্টা ব্যর্থ হয়েছে। ২৪ বছর বয়সী শামীমা বেগম ৯ বছর আগে যুক্তরাজ্য থেকে পালিয়ে সিরিয়ায় গিয়ে আইএসের সঙ্গে যোগ দেন। তখন তাঁর বয়স ছিল ১৫ বছর। জাতীয় নিরাপত্তার কথা বিবেচনা করে ২০১৯ সালে যুক্তরাজ্য সরকার তাঁর নাগরিকত্ব বাতিল করে।
নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্তকে ব্রিটিশ সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করার অনুমতি চেয়ে আপিল আদালতে আবেদন জানিয়েছিলেন শামীমা। তবে তা খারিজ হয়ে গেছে। এখন মামলাটি নিয়ে শুনানি করতে শামীমাকে সরাসরি সুপ্রিম কোর্টে আবেদন জানাতে হবে।
ব্রিটিশ নাগরিকত্ব বাতিলের সে সরকারি সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আইনি লড়াই চালাচ্ছেন শামীমা বেগম। চলতি বছরের শুরুর দিকে আপিল আদালতে তার নাগরিকত্ব ফিরে পাওয়ার আবেদন খারিজ করে ব্রিটিশ সুপ্রিম কোর্ট।
বাংলাদেশি বংশোদ্ভূত শামীমা বেগমের জন্ম যুক্তরাজ্যে। ২০১৫ সালে যে তিন কিশোরী আইএসকে সমর্থন জানাতে পূর্ব লন্ডন থেকে সিরিয়ায় গিয়েছিলেন, তাঁদেরই একজন শামীমা। অপর দুজন তাঁরই বন্ধু। তাঁদের নাম খাদিজা সুলতানা ও আমিরা আবাসি। ধারণা করা হয়, তাদের মধ্যে খাদিজা বোমার আঘাতে মারা গেছেন। তবে আবাসির কী পরিণতি হয়েছে, তা জানা যায়নি।
শামীমা বেগম তিন বছরের বেশি সময় ধরে আইএসের নিয়মকানুন ও শাসনের অধীনে ছিলেন। শামীমা নেদারল্যান্ডস থেকে সিরিয়ায় গিয়ে এক আইএস সদস্যকে বিয়ে করেছিলেন। তাঁর স্বামী এখন কুর্দিদের একটি আটককেন্দ্রে বন্দী। শামীমা ও তাঁর স্বামী রাকাতে থাকতেন। তাঁদের তিনটি সন্তান হয়েছিল। তবে তারা সবাই মারা গেছে।
২০১৯ সালে আইএস পরাজিত হওয়ার পর সিরিয়ার উত্তরাঞ্চলে আল–রোজ শিবিরে শামীমার সন্ধান পাওয়া যায়। তিনি এখনো সেখানে আটক আছেন।
শামীমার আইনজীবীরা বলছেন, ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নাগরিকত্ব কেড়ে নেওয়ার সিদ্ধান্তটি বেআইনি। কারণ, শামীমা মানব পাচারের শিকার হয়েছিলেন কি না, তা ব্রিটিশ কর্মকর্তারা যথাযথভাবে বিবেচনা করেননি।
বর্তমানে শামিমার আটক জীবন দূর্বিশহ হয়ে উঠেছে , তার শিবিরের অবস্থাও এখন সংকটাপূর্ণ। সেখানে বসবাসকারীরা অনেকটাই অনাহারে দিন কাটাচ্ছেন।
শামীমার পক্ষ থেকে দেওয়া এক লিখিত বিবৃতিতে তাঁর আইনজীবীরা বলেছেন, ‘বাস্তবতা হলো, অন্য ব্রিটিশ নারী ও শিশুদের সঙ্গে শামীমাকে সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় একটি কারা শিবিরে নির্বিচারে আটকে রাখা হয়েছে।’
শামীমা বেগম স্বীকার করেছেন, তিনি জেনেশুনেই একটি নিষিদ্ধ সংগঠনে যোগ দিয়েছিলেন। তবে এখন এ জন্য তিনি অনুশোচনা বোধ করেন। এবং তিনি ‘লজ্জিত’।
এদিকে ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, যুক্তরাজ্যের নিরাপত্তা রক্ষা করাটা তাঁদের অগ্রাধিকারের বিষয়। দেশের নিরাপত্তার স্বার্থে এমন যেকোনো সিদ্ধান্তে তাঁরা অটল থাকবেন।
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ