পর্নো তারকাকে ঘুষের মামলায় ১৫ এপ্রিল ট্রাম্পের বিচার শুরু
পর্নো তারকা স্টরমি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার মামলায় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিচার শুরু হবে। এই প্রথম কোনো ফৌজদারি মামলায় তাঁর বিচার শুরু হতে যাচ্ছে আগামী ১৫ এপ্রিল। বিবাদীপক্ষের সময়ের আবেদন নাকচ করে দিয়ে বিচারপতি জুয়ান মার্চান এই দিন ধার্য করেছেন।
ট্রাম্পের বিরুদ্ধে চারটি ফৌজদারি মামলা হয়েছে। তবে নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের আগে সম্ভবত একমাত্র এই মামলায় আদালতকক্ষে হাজির হতে হচ্ছে রিপাবলিকান পার্টির সম্ভাব্য এই প্রার্থীকে।
ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, তাঁর সঙ্গে সম্পর্কের বিষয়ে মুখ না খুলতে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় সাবেক পর্নো তারকা স্টরমি ড্যানিয়েলসকে তাঁর পক্ষ থেকে মোটা অঙ্কের ঘুষ দেওয়া হয়েছিল।
অবশ্য ট্রাম্প তাঁর বিরুদ্ধে আনা ৩৪টি অভিযোগের সব কটি অস্বীকার করেছেন। সাবেক এই প্রেসিডেন্টের যুক্তি, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অপরাধের পর্যায়ে পড়ে না।
স্থানীয় সময় সোমবার সকালের অধিকাংশ সময় ম্যানহাটনের আদালতে নিজের আইনজীবীদের পাশে বসে কাটান ট্রাম্প। পরে তিনি সাংবাদিকদের বলেন, এই মামলাকে নির্বাচনে হস্তক্ষেপ হিসেবে দেখা উচিত।
ট্রাম্প বলেন, ‘এটা অমর্যাদাকর এবং আমরা স্পষ্টতই আপিল করতে যাচ্ছি।’ তিনি বলেন, ‘এই মামলা নিতান্তই ভোটারদের ভীতি প্রদর্শন এবং নির্বাচনের হস্তক্ষেপের জন্য করা হয়েছে এবং এটা ঘটতে দেওয়া উচিত হবে না।’
এদিকে একই দিন প্রতারণার এক মামলায় শেষ মুহূর্তে ট্রাম্পের বন্ডের পরিমাণ ৪৬ কোটি ৪০ লাখ ডলার থেকে কমিয়ে ১৭ কোটি ৫০ লাখ করেছেন নিউইয়র্কের আরেকটি আদালত। বন্ডের এই অর্থ জমা দিতে তাঁকে ১০ দিন সময় দেওয়া হয়েছে।
নবীন নিউজ/জেড
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ