গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাস করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। এর আগে এরকম প্রস্তাবে যুক্তরাষ্ট্র ভেটো দিলেও এবার ভোট দান থেকে বিরত থেকেছে দেশটি। বিশেষজ্ঞরা বলেছেন, এই প্রস্তাবটি পাস হলে ইসরায়েল তা পালন করতে বাধ্য। কিন্তু গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস তা পালন করতে বাধ্য নয়। কারণ হামাস কোনও রাষ্ট্র নয়।
গত বছরের অক্টোবরে যুদ্ধ শুরুর পর বেশ কয়েকটি ব্যর্থ প্রচেষ্টার পরে নিরাপত্তা পরিষদ এই প্রথম যুদ্ধবিরতির আহ্বান পাস হলো। নিরাপত্তা পরিষদের এই প্রস্তাবে সব বন্দীদের অবিলম্বে ও নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়েছে।
এদিকে হামাস এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছে। তারা বলেছে, “অবিলম্বে বন্দী বিনিময় প্রক্রিয়ায় শুরু করতে আমরা প্রস্তুত। যা উভয় পক্ষকে বন্দীদের মুক্তির দিকে নিয়ে যাবে।”
অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে তাদের মিত্র ও বন্ধু রাষ্ট্র ইসরায়েলের সাথে মতবিরোধ দেখা দিয়েছে।
নিরাপত্তা পরিষদের এই প্রস্তাব পাসের পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ক্ষোভে ওয়াশিংটনের সাথে ইসরায়েলি প্রতিনিধি দলের বৈঠক বাতিল করেছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী আক্ষেপ করে বলেন “দুঃখের বিষয়, মার্কিন যুক্তরাষ্ট্র নতুন প্রস্তাবনায় ভেটো দেয়নি।” এটা আমাদের বন্দীদের মুক্তির প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করেছে। হামাস বন্দীদের মুক্ত না করে যুদ্ধবিরতি অর্জনের জন্য ইসরায়েলের ওপর আন্তর্জাতিক এই চাপ ব্যবহার করতে পারে বলে ধারণা তার।
অন্যদিকে যুদ্ধ বন্দীদের মুক্তি না দিলে গাজায় যুদ্ধ বন্ধ করবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী।
যুদ্ধবিরতির দাবি জানাতে জাতিসংঘের কাউন্সিলের প্রায় ছয় মাস সময় লেগেছে। এরই মধ্যে ১০ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত ও পঙ্গু হয়েছে, দুই মিলিয়ন মানুষ বাস্তুচ্যুত এবং দুর্ভিক্ষতে রয়েছে।” এমনটাই বলছিলেন জাতিসংঘে ফিলিস্তিনের প্রতিনিধি রিয়াদ মনসুর।
এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির আহ্বানে করা প্রস্তাবগুলোতে বাধা দিয়ে থাকলেও গত সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভোটে যুক্তরাষ্ট্র ভোট দেওয়া থেকে বিরত থাকে। বাকি ১৪ সদস্য এ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছিল। যুক্তরাষ্ট্র বলছে ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি এবং বন্দী মুক্তির আলোচনা চলার সময়ে এই ভেটো দেওয়া আমাদের ভুল হবে।
যুদ্ধবিরতি এবং সব বন্দীর অবিলম্বে ও নিঃশর্ত মুক্তির জন্য এই প্রস্তাবনাটির দ্রুত বাস্তবায়ন করতে হবে বলে মনে করেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।
জাতিসংঘে যুক্তরাজ্যের রাষ্ট্রদূতের মার্ক লিয়াল-গ্রান্ট বিবিসিকে বলেন, এই প্রস্তাব পাসের মূল অর্থ পরবর্তী ১৫ দিন সামরিক অভিযান বন্ধ করতে বাধ্য থাকবে ইজরাইল।’এবং প্রস্তাবটি আইনত ইসরায়েলের জন্য বাধ্যতামূলক, কিন্তু হামাসের জন্য নয়। কারণ ফিলিস্তিনি এই গ্রুপটি এটি কোন রাষ্ট্র নয়।
হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, গাজায় ৩২ হাজারেরও বেশি মানুষ ইসরায়েলের বোমাবর্ষণে নিহত হয়েছে যার মধ্যে বেশিরভাগই নারী ও শিশু।
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ