বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

মস্কোয় হামলা : কিশোর ইসলাম বাঁচালো শত মানুষের প্রাণ

নবীন নিউজ ডেস্ক ২৫ মার্চ ২০২৪ ০৭:২১ পি.এম

মস্কোয় হামলা : কিশোর ইসলাম বাঁচালো শত মানুষের প্রাণ

শুক্রবার (২২ মার্চ) রাশিয়ার মস্কোর উপকণ্ঠে ক্রোকাস সিটি হলের রক ব্যান্ড ‘পিকনিক’-এর পরিবেশনা উপভোগ করতে জড়ো হন অনেকে।

হঠাৎই চার বন্দুকধারী ভবনটিতে ঢুকে নির্বিচারে গুলি ছুড়তে শুরু করে। এরপর কনসার্ট হলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এখন পর্যন্ত এ হামলায় অন্তত ১৩৭ জন নিহত হয়েছেন। আহত ১৮০ জন।

এ হামলার সময় ১০০ জনের বেশি মানুষকে নিরাপদে সরে যেতে সহযোগিতা করেছিল এক কিশোর। ওই কিশোরের নাম ইসলাম খালিলভ (১৫)। হামলার স্থান ক্রোকাস সিটি হলের একটি বিশ্রামাগারে পরিচারক হিসেবে কর্মরত ছিল সে।
রাশিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদ সংস্থা রাপ্টলিকে দেওয়া সাক্ষাৎকারে সেদিনের সেই ঘটনার বর্ণনা দিয়েছে এই কিশোর।

খালিলভ বলেছে, ‘লোকজন যখন এসকেলেটর ও সিঁড়ি দিয়ে দৌড়াতে শুরু করল, তখনই বুঝতে পারি খারাপ কিছু একটা ঘটেছে। ক্রোকাস হলে চাকরির সুবাদে পুরো এলাকা আমার পরিচিত ছিল। সে কারণে আতঙ্কিত দর্শনার্থীদের অনেককে আমি হামলাস্থল থেকে নিরাপদ জায়গায় সরে যাওয়ার দিকনির্দেশনা দিতে পেরেছিলাম।’

‘আমি হলজুড়ে ঘুরে ঘুরে চিৎকার করতে শুরু করলাম, ‘বন্ধুরা, গোলাগুলি চলছে। সবাই প্রদর্শনী স্থলের দিকে চলে যান’। তাদের কোথায় যেতে হবে, তা আমি দেখিয়ে দিচ্ছিলাম এবং সবাইকে সহযোগিতা করছিলাম।’

এই কিশোর জানায়, সে নিজে পুরো একটি দলের পেছনে দৌড়াচ্ছিল। কারণ, নিশ্চিত হতে চাচ্ছিল, কেউ যেন তার পেছনে না পড়ে।

খালিলভ স্বীকার করেছে, পুরোটা সময় সে নিজেও আতঙ্কে ছিল। তারপরও জরুরি পরিস্থিতিতে লোকজনকে কীভাবে নিরাপদে সরিয়ে নিতে হবে, সে নির্দেশনা তাঁর মাথায় ছিল। এমন নির্দেশনাগুলো তাকে আগেই দেওয়া ছিল।

সে জানায়, একপর্যায়ে এক বন্দুকধারীও তার নজরে আসে। তিনি একটি অ্যাসল্ট রাইফেল নিয়ে হাঁটাহাঁটি করছিলেন। এক ব্যক্তির ওপর গুলি চালাতেও দেখেছে সে। ভয়ংকর সে দৃশ্য এখনো সে ভুলতে পারছে না।

সূত্র : আরটি

আরও খবর

news image

আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি

news image

না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর

news image

জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের

news image

২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড

news image

ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’

news image

পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন

news image

২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু

news image

বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প

news image

শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল

news image

থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার

news image

দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু

news image

মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার

news image

বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি

news image

নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

news image

পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!

news image

ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪

news image

মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি

news image

যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০

news image

যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২

news image

গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল

news image

ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর

news image

ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী

news image

‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া

news image

৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু

news image

গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান

news image

চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত

news image

এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া

news image

সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন

news image

শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!

news image

ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ