নবীন নিউজ, ডেস্ক ২৮ জুলাই ২০২৫ ০৮:০৫ এ.এম
‘জুলাই পদযাত্রা’ উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কর্মসূচি চলছে সারা দেশে। সে ধারাবাহিকতায় রোববার (২৭ জুলাই) শেরপুরে পথসভার আয়োজন করে দলটি। এতে কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি উপস্থিত ছিলেন কর্মী-সমর্থকরাও।
শেরপুর শহরের থানার মোড়ে আয়োজিত এই সমাবেশ চলাকালে বসা নিয়ে দুই ব্যক্তির মধ্যে মনোমালিন্য হয়। পরে তা বাগবিতণ্ডায় রূপ নেয়। এতে উপস্থিত জনতা পরিস্থিতি আঁচ না করতে পেরে হৈ-হুল্লোড় শুরু করে। এ সময় পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে পড়ে সমাবেশস্থলে ফুটেজ কাভারেজ করতে উড়ন্ত ড্রোন ক্যামরা দেখে।
হট্টগোল ও ড্রোন ক্যামরা ওড়া নিয়ে সমাবেশে আসা উপস্থিত জনগণ দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। হৈ-হুল্লোড়ের ঘটনাকে অনেকে মনে করে সমাবেশে হামলা করেছে আওয়ামী লীগ নেতাকর্মীরা। আর উড়ন্ত ড্রোনকে তারা মনে করেছে ‘মিসাইল’। এরপর অনেকে দিগবিদিক দৌড়াতে শুরু করে।
পরে হঠাৎ শুরু হওয়া গন্ডগোল থামে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের এক ঘোষণায়।
সমাবেশে আসা নেতাকর্মীদের দৌড়ানোর বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। ফেসবুক পোস্টে অনেকে বলছে, ‘আকাশে উড়তে থাকা ড্রোনকে মিসাইল ভেবে মানুষ দৌড়াদৌড়ি শুরু করে দেয়।’
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, শেরপুর জেলা শাখার সদ্য সাবেক সিনিয়র যুগ্ম সদস্য সচিব মনিবুল ইসলাম বলেন, ‘দুজন উৎসুক জনতা নিজেদের মধ্যে মনোমালিন্য বিষয় নিয়ে দণ্ডে জড়ালে উপস্থিত জনতা কিছু না বুঝে উঠেই হৈ-হুল্লোড় শুরু করে। পরক্ষণেই সারজিস আলম বিষয়টি মাইকে ঘোষণা করলে মিনিটেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।’
পথসভায় উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমীন, যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা
৬৭ হাজারে বিক্রি হলো পদ্মার পাঙাশ