চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালবেলা জাহাঙ্গীর আলম (৪১) নামের এক যাত্রীর কাছ থেকে ১ কোটি ৬০ লাখ টাকা মূল্যের দেড় কেজি স্বর্ণ জব্দ করা হয়েছে।
ফ্লাই দুবাইয়ের এফ জেড-০৫৬৩ ফ্লাইটে ওই যাত্রীর ব্যাগ থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়। জব্দকৃত এসব স্বর্ণ তালা ও ব্যাটারিতে বিশেষ কায়দায় লুকিয়ে আনা হয়। বিষয়টি নিশ্চিত করে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তসলিম আহমেদ।
কাস্টমস কর্মকর্তারা বলেন, সংযুক্ত আরব আমিরাত থেকে একটি ফ্লাইটে বিমানবন্দরে আসেন মো. জাহাঙ্গীর আলম নামের এক যাত্রী। তাঁর ব্যাগেজ স্ক্যানিং করার সময় সোনাসদৃশ প্রতিচ্ছবি দেখা যায়। সন্দেহ হওয়ায় তাঁর ব্যাগ খুলে তল্লাশি করা হয়। ব্যাগে থাকা দরজার লক, ব্যাটারি ও চার্জার লাইটের ভেতরে লুকানো অবস্থায় সোনা পাওয়া যায়। এ ছাড়া তাঁর শরীর তল্লাশি করে ছয়টি সোনার চুড়ি পাওয়া গেছে।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার আলিফ রহমান প্রথম আলোকে বলেন, জব্দ করা সোনার ওজন ১ কেজি ৬১৭ গ্রাম। এর মধ্যে দুটি দণ্ডাকৃতির সোনার পিণ্ড ও সাতটি সোনার পাত আছে। আলিফ রহমান আরও বলেন, যাত্রী জাহাঙ্গীর আলমকে আটক করা হয়েছে। এই ঘটনায় পতেঙ্গা থানায় মামলার প্রস্তুতি চলছে।
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন