কঙ্গনা রানাউত
বলিউডের ঠোঁট কাটা অভিনেত্রী হিসেবেই পরিচিত কুইন কঙ্গনা রানাউত। কাউকেই সমালোচনা করতে ছাড় দেন না তিনি। রাজনৈতিক দর্শনেও আছে ভিন্নতা।
রাজনীতির ময়দানে দারুন মোদিভক্ত কঙ্গনা। আগেই জল্পনা ছিল ভারতের এবারের লোকসভা নির্বচনে মোদির কট্টর অনুসারী হওয়ার পুরষ্কার পাবেন কঙ্গনা। হয়েছেও তাই। ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি শিবির থেকে পেয়েছেন যথার্থ মূল্যয়ন।
রোববার (২৪ মার্চ) রাতে পঞ্চম প্রার্থী তালিকা প্রকাশ করে বিজেপি। এতে দেখা যায়, হিমাচলের মান্ডি কেন্দ্র থেকে পদ্মফুলের হয়ে লড়াইয়ের সুযোগ পেয়েছেন কঙ্গনা।
প্রার্থী হিসাবে নাম ঘোষণা হওয়ার পরেই বিজেপির শীর্ষ নেতৃত্বকে ধন্যবাদ জানিয়ে নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে একটি পোস্ট করেন কঙ্গনা।
‘কুইন’খ্যাত বলি তারকা যে ভারতের রাজনীতির মাঠে পা রাখতে চলেছেন, তা নিয়ে আর কোন সংশয় রইল না । বিভিন্ন সময়ে সামাজিকমাধ্যমসহ বিভিন্ন সাক্ষাৎকারে বিজেপির সমর্থনে কথা বলতে সরব থাকেন কঙ্গনা। এবার দায়িত্বটা আরো একধাপ বাড়ল অভিনেত্রীর।
দীর্ঘদিন ধরে অভিনয় দক্ষতা দিয়ে আলোচনায় না এলেও বেফাঁস মন্তব্য করে বরাবরই আলোচনায় ছিলেন কোঁকড়া চুলের এই অভিনেত্রী। এমনকি তার সমালোচনা থেকে রক্ষা পাননি পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
এখন থেকে রাজনীতির মাঠেই মমতার বিরোধিতা করতে দেখা যাবে কঙ্গনাকে।
নবীন নিউজ/ জেড
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’