ফেনীর সোনাগাজীতে মো. আবির ছোটন (২৩) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করার অভিযোগ উঠেছে একই বাড়ির ভাতিজা আরিফুর ইসলাম হৃদয়ের বিরুদ্ধে। নিহত মো. আবির ছোটন মতিগঞ্জ ইউনিয়নের ভাদাদিয়া গ্রামের বাবুলের ছেলে।
রবিবার (২৪ মার্চ) সন্ধ্যায় ইফতারের সময় ফেনী সোনাগাজী সড়কের মতিগঞ্জ বাসস্ট্যান্ড যাত্রী ছাউনির পাশে নিলয় স্টোরে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, হৃদয়, নিলয় ও ছোটন তারা সম্পর্কে একই বাড়ির চাচা ভাতিজা। প্রায় সময় তারা একসাথে আড্ডা দিতেন। প্রতিদিনকার মত আজ ইফতারের সময় ছোটন নিলয়ের দোকান থেকে একটি চিপস ছিড়ে নেয়। এসময় নিলয় ছোটনের কাছ থেকে চিপসের দাম চায়। এসময় ছোটন দুষ্টুমির ছলে টাকা দিতে অস্বীকার করে। একপর্যায়ে দুই জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এসময় হৃদয় পিছন থেকে এসে ছোটনের বুকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলে ছোটন মাটিতে লুটিয়ে পড়ে।
এসময় উপস্থিত থাকা ছোটনের বন্ধু ইকবাল হোসেন মামুন ছোটনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা আছে।
ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্য চিকিৎসক ডা. সাইদুর রহমান জানান, সন্ধ্যা সাতটার দিকে আহত অবস্থায় ২২-২৩ বছর বয়সী ছোটন নামের একজন রোগিকে জরুরি বিভাগে আনা হয়। সে সময় তার বুকে স্টেপ (ছুরিকাঘাত) করা অবস্থায় দেখতে পাই। চেক-আপ করে দেখতে পাই রোগী মৃত। মনে হচ্ছে প্রচুর রক্তক্ষরণে সে মৃত্যু বরণ করেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।
সোনাগাজীতে মডেল থানার অফিসার ইনচার্জ সুদ্বীপ রায় ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা আছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা