নবীন নিউজ ডেস্ক ১৫ জানু ২০২৫ ০২:৩১ পি.এম
সংগৃহীত ছবি
কক্সবাজারে আলোচিত খুলনার সাবেক ওয়ার্ড কাউন্সিলর গোলাম রাব্বানী টিপুর হত্যায় জড়িত তিনজনকে আটক করেছে পুলিশ।
গতকাল মৌলভীবাজারের জুড়ি থানার পাহাড়ি চা বাগান এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করে অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ পেয়ারের নেতৃত্বে কক্সবাজার জেলা পুলিশের একটি টিম। পরে তাদের সেখান থেকে নিয়ে এসে কক্সবাজারের একটি হোটেল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়স্ত্রটি উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, শাহরিয়ার ইসলাম পাপ্পু, গোলাম রসুল ও হত্যাকাণ্ডের দিন টিপুর সঙ্গে হোটেলে অবস্থান করা নারী ঋতু।
বুধবার (১৫ জানুয়ারি) বেলা ১১টার দিকে পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে জেলা পুলিশ সুপার রহমত উল্লাহ জানান, আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরেই খুন হন খুলনার ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও খুলনা মহানগর সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি গোলাম রাব্বানী টিপু। পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির নেতা শহিদুল ইসলাম হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে এই হত্যাকাণ্ড হয়। আটক শাহরিয়ার ইসলাম পাপ্পু কাউন্সিলর টিপুকে গুলি করে হত্যা করে। শাহরিয়ার ইসলাম পাপ্পু ছিলেন নেতা হুজি শহিদুল ইসলামের ভাতিজা। এই ঘটনায় গুলি করেন শাহরিয়ার ইসলাম পাপ্পু নিজেই এবং কাউন্সিলর টিপু শাহরিয়ার ইসলাম পাপ্পুর চাচা নেতা হুজি শহিদুল ইসলাম হত্যা মামলার অন্যতম আসামি ছিলেন। ১০ বছর পর চাচা হত্যার প্রতিশোধ নিতে ভাতিজা পাপ্পু টিপুকে গুলি করে হত্যা করে।
পুলিশ সুপার আরও বলেন, কাউন্সিলর টিপুকে হত্যার জন্য কক্সবাজারকে উপযুক্ত প্লেস মনে করে খুনিরা। টিপুর সঙ্গে থাকা নারী ঋতুকে টোপ হিসেবে ব্যবহার করে। ঋতু টিপু সম্পর্কে সব তথ্য খুনিদের আদান-প্রদান করে। আরেক আসামি গোলাম রসুল ছিলেন শাহরিয়ার ইসলাম পাপ্পুর সহযোগী। এই মামলা আমরা গভীরভাবেই তদন্ত করছি।
এই ঘটনায় তিনজনকে আদালতে প্রেরণের কথা জানান পুলিশ সুপার রহমত উল্লাহ। এর আগে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে কক্সবাজার সমুদ্র সৈকতে গোলাম রব্বানী টিপুকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন